• প্রশাসন

মাগুরায় নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধি: মাগুরায় নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ০৪ সেপ্টেম্বর দুপুরে পুলিশ সুপারের কার্যালয় মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাগুরার নবাগত পুলিশ সুপার মিনা মাহমুদার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তৃতা করেন, মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ, প্রেসক্লাব এর সভাপতি সাইদুর রহমান, প্রেসক্লাব এর সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুস আলী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মাগুরার নবাগত পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সকল সাংবাদিকদের এক হয়ে কাজ করতে হবে। পুলিশ সুপার জানান, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের প্রথম দিনে মাগুরা জেলা পুলিশ ইতিমধ্যে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাদ এলাকা থেকে গতরাতে পরিত্যাক্ত অবস্থায় একটি পিস্তল ও একটি সাটারগান উদ্ধার করেছে। মতবিনিময় সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ৬০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৬, মামলা ৫৭ ‎

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে রাজধানীত...

image

৫ আগস্ট ঘিরে সুনির্দিষ্ট হুমকি নেই, তবে বাড়ানো হয়েছে নজরদ...

নিউজ ডেস্কঃ আগামী ৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' ...

image

‎রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১, মামলা ২৩

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ...

image

‎পথে ৩ বার ফসকে যান ডেভিড ইমন, নেটওয়ার্ক এড়াতে ব্যবহার ক...

নিউজ ডেস্কঃ পাহাড়তলী এলাকায় যুবদল নেতা মাসুদ চৌধুরীকে প্রক...

image

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৯, উদ্ধার বিদেশি পিস্তল-গুলি

নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...

  • company_logo