• লিড নিউজ
  • আন্তর্জাতিক

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৬

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় ৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৩ জন। গতকাল সোমবার বিকেলে এই হামলা ঘটেছে বলে জানিয়েছেন কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জারদান।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জারদান বলেন, “সোমবার বিকেলে কাবুলের কালা-ই-বখতিয়ার এলাকায় একজন হামালাকারী তার নিজের দেহের সঙ্গে সংযুক্ত শক্তিশালী একটি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। এতে ৬ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৩ জন। আহতদের কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

”হামলার পর থেকে এখন পর্যন্ত এ ঘটনার দায় কেউ স্বীকার করেনি বলেও এএফপিকে নিশ্চিত করেছেন জারদান।বস্তুত ২০২১ সালে তালেবান বাহিনী আফগানিস্তানের জাতীয় ক্ষমতা দখলের পর থেকে ব্যাপক আকারে সহিংসতা শুরু হয়েছে সেখানে। প্রায় প্রতি সপ্তাহেই দেশটির কোথাও না কোথাও হামলা/আত্মঘাতী হামলার ঘটনা ঘটছে।অধিকাংশ ক্ষেত্রে এসব হামলায় লক্ষ্যবস্তু বানানো হচ্ছে প্রধানত বেসামরিক, বিদেশি এবং ক্ষমতাসীন তালেবান বাহিনীর কর্মকর্তাদের।আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) খোরাসান শাখা (আইএসকেপি) এসব হামলার জন্য দায়ী বলে জানিয়েছেন তালেবান কর্মকর্তরা। এই গোষ্ঠীটির সঙ্গে তালেবান বাহিনীর চরম বৈরিতা রয়েছে।

মন্তব্য (০)





image

কূটনীতির দরজা খোলা, তবে যুদ্ধ করতেও প্রস্তুত ইরান: আরাগচি

১

নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন...

image

হরমুজ প্রণালিতে কেন জয় দাবি করছে ইরান

২

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণ...

image

তহবিল সংকটে সহায়তা বন্ধ হওয়ার ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী: জা...

৩

‎নিউজ ডেস্কঃ জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ...

image

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজত...

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে সাফ জ...

image

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

৫

নিউজ ডেস্ক : কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, নেই কোনো ডামাডোল। এর...

  • company_logo