• কূটনৈতিক সংবাদ

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সুইজারল্যান্ডের সহযোগিতা চাইলেন ড. ইউনূস

  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সুইজারল্যান্ডের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি সাক্ষাৎ করতে গেলে তিনি এ সহযোগিতা চান।ড. ইউনূস বলেন, অনেক চুরির টাকা বিদেশে পাচার হয়েছে। এই অর্থ ফেরত আনাটা খুব জরুরি।

এ সময় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, সুইজারল্যান্ড সর্বদা বিশ্বব্যাপী স্বীকৃত পদ্ধতি এবং মানগুলো মেনে চলে থাকে। সাম্প্রতিক বছরগুলোতে প্রস্তাবিত প্রস্তাবগুলোর সঙ্গে সঙ্গতি রেখে আমরা সহযোগিতা করতে ইচ্ছুক।তিনি আরও বলেন, সুইজারল্যান্ড অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করবে এবং দেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করবে। আমি সত্যিই আশা করি যে বাংলাদেশে ব্যবসার পরিবেশ আরও বৃদ্ধি পাবে।

মন্তব্য (০)





image

দিল্লির বৈঠক থেকে শান্তির বার্তা, একসঙ্গে কাজ করার অঙ্গীকার

নিউজ ডেস্ক : সাম্প্রতিক সময়ে সীমান্তে বিভিন্ন চ্যালেঞ্জ ও উত্তেজনার ঘটন...

image

ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার

নিউজ ডেস্ক : বাংলাদেশে আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্...

image

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ, সম্মত...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ও রাশিয়া জনশক্তিখাতে সহযোগিতা সম্প্রসারণে ব্যাপকভাবে কাজ করছে। এর অ...

image

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

নিউজ ডেস্ক : ২০২৭ সালের (হিজরি ১৪৪৮) হজের রোডম্যাপ প্রকাশ কর...

image

ভারতে আটক থাকা ৯১ মৎস্যজীবীকে দেশে ফিরিয়ে আনল সরকার

নিউজ ডেস্ক : ভারতে আটক থাকা ৯১ জন মৎস্যজীবীকে দেশে ফিরিয়ে আন...

  • company_logo