• তথ্য ও প্রযুক্তি

যেভাবে আইফোন ব্যবহারকারীরা ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখবেন

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ অনেকের মোবাইলে দিনের বেশিরভাগ সময়েই চার্জারের তার গোঁজা থাকে। এতে মোবাইলে ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যায়। আইফোন ব্যবহারকারীরা ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখবেন যেভাবে।

১) আইফোনের ব্যাটারি ভালো রাখতে প্রথমে সেটিংসে গিয়ে ‘ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস’ অপশনে যান। সেখানে অ্যাপিয়ারেন্সে ‘ডার্ক’ অপশন সিলেক্ট করে রাখুন।

২) ব্যাটারি ভালো রাখতে প্রথমে সেটিংসে গিয়ে ‘অ্যাক্সেসাবিলিটি’ অপশনে যান। ‘ডিসপ্লে অ্যান্ড টেক্স সাইজ’ গিয়ে ‘রিডিউজ ওয়াইট পয়েন্ট’-এ গিয়ে ওয়াইট পয়েন্টের মাত্রা কমিয়ে আনুন। ওয়াইট পয়েন্ট যত বেশি থাকবে ব্যাটারির অপচয় ততই বাড়বে।

৩) দীর্ঘদিন ফোন ভাল রাখতে সেটিংসে গিয়ে ‘ব্যাটারি’ অপশনে যান। সেখান থেকে ব্যাটারি হেল্থ, তারপর ‘অপটিমাইজড ব্যাটারি চার্জিং’ অপশনটি অন করে নিন।

৪) নোটিফিকেশনের সংখ্যা কমান। ঘন ঘন নোটিফিকেশন আপনার স্ক্রিন বারবার অন করে। এমনকি বারবার নোটিফিকেশনের আওয়াজ ব্যাটারি ব্যাকআপে প্রভাব ফেলে। প্রথমে সেটিংসে গিয়ে যে অ্যাপের নোটিফিকেশন অফ করতে চান সেটি সিলেক্ট করুন। তারপর নোটিফিকেশনে যান এবং অপ্রয়োজনীয় নোটিফিকেশন অফ করুন।

৫) এয়ার ড্রপ শেয়ারিং ফিচারটি ফাইল শেয়ার করার জন্য কাছাকাছি কোনো ডিভাইস আছে কি না সার্চ করতে থাকে। বিশেষ করে জনাকীর্ণ এলাকায় দ্রুত ব্যাটারি খরচ হয় এই ফিচারের জন্য। ব্যাটারির অপচয় বন্ধ করতে প্রথমে সেটিংসে গিয়ে জেনারেলে যান। তারপর এয়ারড্রপে গিয়ে ‘ব্রিংগিং ডিভাইসেস টুগেদার’ বন্ধ করুন।

 

মন্তব্য (০)





image

এআই দিয়ে তৈরি ছবি-ভিডিওর ওয়াটারমার্ক সরানোর সুযোগ দিচ্ছে ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি, ভিডিও এব...

image

‎১১০ দেশের আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কতা

নিউজ ডেস্কঃ বিশ্বের ১১০টি দেশের আইফোন ব্যবহারকারীদের নত...

image

‎হঠাৎ দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটে ধীরগতি

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার ...

image

এবার ছবি, ভিডিও ও অডিও থেকে বন্ধ করা যাবে জেমিনি ওয়াটারমার্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি,...

image

কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন অ্যাপ আনল ফেসবুক

তথ্য প্রযুক্তি ডেস্ক : কনটেন্ট নির্মাতাদের কাজ আরও সহজ করতে নতুন অ্যাপ চ...

  • company_logo