• আন্তর্জাতিক

ফ্রান্সের আদালতে হাজির করা হয়েছে টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভকে

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভকে গ্রেপ্তারের পর প্যারিসের একটি আদালতে হাজির করা হয়েছে। দুরভকে ২৪ আগস্ট প্যারিসের বাইরে ল্য বুরজেট বিমানবন্দরে আটক করা হয়। আটকের পর তার প্রাক-বিচার আটকাদেশের মেয়াদ শেষ হলেও তা পরের দিন ৯৬ ঘণ্টা বাড়ানো হয়।প্যারিস প্রসিকিউটরের অফিসের মতে, দুরভকে মাদক পাচার এবং টেলিগ্রামের মাধ্যমে শিশুদের বিরুদ্ধে সংঘটিত প্রতারণায় সহযোগিতাকারী সন্দেহে তদন্ত করা হচ্ছে। খবর তাস ও এএফপির।প্রতিবেদনটিতে বলা হয়, গ্রেফতারের পর ফ্রান্সের পক্ষ থেকে দুরভের বিপক্ষে অসহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

অর্থাৎ, জটিলতা তৈরির মাধ্যমে শিশু পর্নোগ্রাফি, অবৈধ লেনদেন, মাদকের প্রচারণা, জালিয়াতিতে সহযোগিতাসহ বিভিন্ন অপরাধ বিস্তারের ক্ষেত্র তৈরি করার কথা বলা হয়েছে। এই অভিযোগে অন্তত ৫ বছরের কারাদণ্ড হতে পারে দুরভের।ফ্রান্সে রাশিয়ান দূতাবাস জানিয়েছে, কূটনীতিকরা দুরভের অধিকার সুরক্ষার দাবি করেছেন এবং তাকে কনস্যুলার সহায়তা প্রদানের জন্য অনুরোধ করেছেন। তবে, ফরাসি কর্তৃপক্ষ এই বিষয়টি এড়িয়ে যাচ্ছে বলে দূতাবাসগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে।দুরভের গ্রেপ্তারের ঘটনায়, ধনকুবের ইলন মাস্ক দুরভকে গ্রেফতার নিয়ে ফ্রেঞ্চ সরকারের প্রতি বিদ্রুপ করেছেন। একইসঙ্গে এমন পদক্ষেপ অন্যসব আইডিয়াকে সেন্সর করার উপায় বলে মন্তব্য করেন তিনি।তবে টেলিগ্রাম নিয়ে ইউরোপের সাবিক দৃশ্যপট ভিন্ন।

বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী গুই ভেরহফস্টাডট বলেন, বৈশ্বিক সাইবার অপরাধের কেন্দ্রবিন্দু হচ্ছে টেলিগ্রাম। বাক স্বাধীনতার সাথে দায়িত্বশীলতাও জড়িত।কিছুদিন আগে অবশ্য স্পেনিশ হাইকোর্ট টেলিগ্রাম বন্ধ করার সিদ্ধান্ত থেকে সরে এসেছিল। কেননা দেশটির মতে, দেশভিত্তিক সিদ্ধান্ত না নিয়ে বিষয়টি নিয়ে ইউরোপের সিদ্ধান্ত নেয়া উচিত।টেলিগ্রামের দাবি করেছে, ইউরোপে প্ল্যাটফর্মটির ৪১ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন ৪৫ মিলিয়ন ব্যবহারকারী থাকা অ্যাপগুলোকে ডিজিটাল সার্ভিসেস এক্ট রেগুলেশন অনুযায়ী ‘বড় অনলাইন প্লাটফর্ম’ হিসেবে বিবেচনা করে থাকে। এক্ষেত্রে টেলিগ্রাম বেশ কৌশলে আইনি ও তথ্যগত জটিলতা এড়িয়ে যেতে পারছে।

মন্তব্য (০)





image

কূটনীতির দরজা খোলা, তবে যুদ্ধ করতেও প্রস্তুত ইরান: আরাগচি

১

নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন...

image

হরমুজ প্রণালিতে কেন জয় দাবি করছে ইরান

২

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণ...

image

তহবিল সংকটে সহায়তা বন্ধ হওয়ার ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী: জা...

৩

‎নিউজ ডেস্কঃ জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ...

image

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজত...

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে সাফ জ...

image

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

৫

নিউজ ডেস্ক : কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, নেই কোনো ডামাডোল। এর...

  • company_logo