• শিক্ষা

শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করলেন রাণীনগরের আলোচিত প্রধান শিক্ষক নরেন্দ্রনাথ সরকার

  • শিক্ষা

ফাইল ছবি

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরের শিয়ালা উচ্চ বিদ্যালয়ের আলোচিত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও অভিভাবকদের তোপের মুখে পদত্যাগ করেছেন প্রধান শিক্ষক নরেন্দ্রনাথ সরকার। মঙ্গলবার বিকেলে তিনি তার পদ থেকে পদত্যাগ করেন। তার বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাৎ, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। তবে তিনি দাবি করেন মিথ্যে অভিযোগ তুলে জোরপূর্বক তাকে পদত্যাগে বাধ্য করা হয়।জানা যায়, ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল করে।

এসময় তারা প্রধান শিক্ষককে দূর্নীতিবাজ, অর্থলোভী, ব্যক্তি স্বার্থ হাসিল কারীসহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। এসময় তারা বলে, তিনি বিভিন্ন সময় শিক্ষক-কর্মচারী নিয়োগ দিয়ে তিনি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়াও তিনি আমাদের কাছ থেকে বিভিন্ন সময়ে অতিরিক্ত ফি আদায় করে আত্মসাৎ করেন। এছাড়াও এর আগে প্রায় দেড় শতাধিক ভুয়া শিক্ষার্থীর নামে প্রধান মন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। সেই ঘটনার সত্যতা পাওয়ার পরও অদৃশ্য কারণে তার বিরুদ্ধে আইনানুগ কোন ব্যবস্থা গ্রহণ করেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এছাড়াও তার বিরুদ্ধে নানা অনিয়ম তুলে ধরে তার অপসারণ দাবি করে তাকে অবরুদ্ধ করে রাখে। এর একপর্যায়ে বিকেল পৌনে ৪টার দিকে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। জানতে চাইলে প্রধান শিক্ষক হরেন্দ্রনাথ সরকার বলেন, কতিপয় এলাকাবাসী,অভিভাবক ও আমার কিছু শিক্ষার্থী এসে পদত্যাগ দাবি করে। আমি পদত্যাগ করতে না চাইলে তারা আমাকে গালিগালাজ করে। পরে জোরপূর্বক আমার পদত্যাগ পত্রে স্বাক্ষর নেয়।

মন্তব্য (০)





image

বগুড়ায় ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ...

বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...

image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

  • company_logo