• শিক্ষা

পবিপ্রবিতে সংক্ষেপে জন্মাষ্টমী পালন, বন্যার্তদের জন্য অর্থ প্রদান

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও জন্মাষ্টমী পালন করেছে পবিপ্রবির সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। সীমিত পরিসরে জন্মাষ্টমী পালন করে এবং নগদ টাকা উত্তোলন করে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেন সাধারণ শিক্ষার্থীরা। 

২৬ আগস্ট (সোমবার) বেলা ১০ টায়  বিশ্ববিদ্যালয়ের মন্দির সংলগ্ন মাঠে এই পূজা উৎসব উৎযাপন করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. পূর্নেদু বিশ্বাস, মৎস্য বিজ্ঞান অনুষদের সহকারী অধ্যাপক নিউটন সাহা, কম্পিউটার বিজ্ঞান অনুষদের প্রফেসর চিন্ময় ব্যাপারী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. হেমায়েত জাহান এবং অর্ধশতাধিক সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

শ্রীকৃষ্ণের জন্মতিথি ও জন্মাষ্টমী উৎসবের ব্যয় কমিয়ে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী সাধারণ শিক্ষার্থীরা। এর প্রেক্ষিতে পূর্বের তুলনায় এইবার সংক্ষিপ্ত পরিসরে পূজা উদযাপন করেছেন। এবং নগদ টাকা তুলে ১৫০০০ টাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. হেমায়েত জাহান বরাবর প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে জমা দেন কম্পিউটার বিজ্ঞান অনুষদের প্রফেসর চিন্ময় ব্যাপারী

রেজিস্ট্রার প্রফেসর ড. হেমায়েত জাহান বলেন, মানবতা সবচেয়ে বড় ধর্ম সকল ভেদাভেদ ভুলে এভাবে একে অপরের বিপদে এগিয়ে আসার মাধ্যমেই একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ গড়ে তোলা সম্ভব। আপনাদের এই উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার। শিক্ষার্থীরা দেওয়া স্বারকলিপিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির নির্মাণের আবেদন করা হয়। আমারা যত দ্রুত সম্ভব কেন্দ্রীয় মন্দির নির্মাণের চেষ্টায় রয়েছি। এটি করতে অবশ্যই বড়সর একটা বাজেট দরকার হবে।

 

মন্তব্য (০)





image

বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের ১ম অ্যাডহক কমিটি গঠিত

নিউজ ডেস্ক : দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

image

গাঁজা সেবন ইস্যুতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, উত্তপ্ত নজরুল বি...

জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যাল...

image

‎উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন ...

নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষা খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ...

image

‎চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি করে নতুন বিষয়: মা...

নিউজ ডেস্কঃ আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিত...

image

শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ

নিউজ ডেস্কঃ দেশের নতুন প্রজন্মকে মুখস্থনির্ভর পড়াশোনার ...

  • company_logo