• শিক্ষা

পদত্যাগ করলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.হাফিজা খাতুন

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ অবশেষে পদত্যাগ করলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য ড. হাফিজা খাতুন। এনিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, প্রক্টর এবং ছাত্র উপদেষ্টার পদ খালি হলো।

বুধবার (২১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পদাধিকারী আচার্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম জানান, উপাচার্য ম্যাডাম ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। নিয়ম অনুযায়ী তিনি বিশ্ববিদ্যালয়ের পদাধিকারী আচার্য রাষ্ট্রপতির বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানতে পেরেছি।

এর আগে সোমবার (১৯ আগস্ট) দুপুরে দায়িত্ব পাওয়ার মাত্র ৫ দিনের মাথায় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর ড. মো. মাসুদ রানা এবং ছাত্র উপদেষ্টা ড. মো. ইমরান হোসেন ব্যাক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। এর পর থেকেই অভিভাবক শূন্য রয়েছে বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর গত ১০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান, ট্রেজারার ড. কেএম সালাহ উদ্দিন পদত্যাগ করেন। গত ১৪ আগস্ট প্রক্টর ড. মো. কামাল হোসেন এবং ছাত্র উপদেষ্টা নাজমুল হোসেনকে সরিয়ে ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাসুদ রানা প্রক্টর এবং ১৩ আগস্ট ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইমরান হোসেন ছাত্র উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছিল।

করছে স্থানীয় প্রশাসন।

মন্তব্য (০)





image

বগুড়ায় ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ...

বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...

image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

  • company_logo