• শিক্ষা

পবিপ্রবির আবাসিক হলগুলোতে অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার 

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আবাসিক হল গুলোতে অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। এতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

রোববার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খানের নেতৃত্বে শিক্ষকদের একটি টিম এ অভিযান পরিচালনা করে। এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. জিল্লুর রহমান সহ আবাসিক হলের প্রভোস্টগণ উপস্থিত ছিলেন। এসময় বিপুল পরিমান মাদকদ্রব্য সহ লাঠিসোঁটা, রড ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। একইসাথে মাদক বেচাকেনার হিসাব সম্বলিত একটি ডায়েরিও উদ্ধার করা হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকেই সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনিতী নিষিদ্ধ ও ক্যাম্পাস সংস্কারের দাবি ওঠে। এরই প্রেক্ষিতে ক্যাম্পাস গুলোর প্রশাসনে ব্যপক রদবদল হয়। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো পবিপ্রবিতেও অভিযান পরিচালনা করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে হলের বিভিন্ন কক্ষ থেকে উদ্ধার দেশীয় অস্ত্র, মাদকের যে ভয়াবহ বিস্তার লক্ষ করছি, এককথায় বলা যায় ছাত্র রাজনীতির এরকম চেহারা আগে কখনো দেখিনি। ভেতর বাইরের রাজনৈতিক যোগসূত্রে মাদক  ব্যবসায় ও সেবনের যে চিত্র আমরা দেখলাম,  আমরা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে সত্যিই শঙ্কিত। ছাত্রছাত্রীদের ভবিষ্যত সুরক্ষায় আমরা মাদকের বিরুদ্ধে অবশ্যই প্রতিরোধ গড়ে তুলবো।” 

 

মন্তব্য (০)





image

বগুড়ায় ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ...

বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...

image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

  • company_logo