• লিড নিউজ
  • আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের নৃশংস হামলায় আরও ১৬ ফিলিস্তিনি নিহত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অনেকে। নতুনদের নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ১০০ জনে। এছাড়া ১০ মাসেরও বেশি সময় ধরে চলা হামলায় আহত হয়েছেন ৯২ হাজার ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি। খবর আল জাজিরা ও বার্তাসংস্থা আনাদোলুও।প্রতিবেদনে বলা হয়েছে, রোববার গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় এক শিশুসহ অন্তত ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্রে জানা গেছে।আল-আকসা শহীদ হাসপাতালের একটি মেডিকেল সূত্র জানিয়েছে, মধ্যগাজা উপত্যকার দেইর আল-বালাহ-এর পূর্বে অবস্থিত একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

এছাড়া মধ্যগাজার নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি বোমাবর্ষণে এক শিশুসহ আরও ছয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও সূত্রটি জানিয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি হামলায় আরও ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে আরেকটি চিকিৎসা সূত্র জানিয়েছে।

গত বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরায়েলে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় গণহত্যা শুরু করে ইসরায়েল। এ আগ্রাসনে ইতোমধ্যে ৪০ হাজার ৯৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহতের সংখ্যাও ৯২ হাজার ছাড়িয়েছে।

ইসরায়েলি আগ্রাসনে গাজার অসংখ্য শিশু তাদের হাত অথবা বাহু হারিয়ে পঙ্গুত্ববরণ করছে। পঙ্গুত্ব বরণ করা এসব শিশুকে রোজই ভয়ানক সব পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।দখলদার ইসরায়েলের বর্বর হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় দৈনিক ১০ জন শিশু তাদের একটি অথবা দুটি পা হারাচ্ছে বলে লোমহর্ষক তথ্য দিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি উদ্বাস্তু বিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ)।

এছাড়াও অসংখ্য শিশু তাদের হাত অথবা বাহু হারিয়ে পঙ্গুত্ব বরণ করছে। এমন পরিস্থিতিতে জাতিসংঘসহ বিভিন্ন দেশ হামলা বন্ধের আহ্বান জানালেও ইসরায়েল তাদের আহ্বানকে পাত্তা দিচ্ছে না।

মন্তব্য (০)





image

কূটনীতির দরজা খোলা, তবে যুদ্ধ করতেও প্রস্তুত ইরান: আরাগচি

১

নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন...

image

হরমুজ প্রণালিতে কেন জয় দাবি করছে ইরান

২

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণ...

image

তহবিল সংকটে সহায়তা বন্ধ হওয়ার ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী: জা...

৩

‎নিউজ ডেস্কঃ জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ...

image

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজত...

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে সাফ জ...

image

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

৫

নিউজ ডেস্ক : কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, নেই কোনো ডামাডোল। এর...

  • company_logo