• তথ্য ও প্রযুক্তি

 নিজ প্রতিষ্ঠানের কর্মীকে বরখাস্ত করে বিপাকে ইলন মাস্ক

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ নিজ প্রতিষ্ঠানের কর্মীকে বরখাস্ত করে বিপাকে পড়েছেন মাইক্রোব্লগিং সাইট 'এক্স' (সাবেক টুইটার) এর কর্ণধার ইলন মাস্ক। এক কর্মীকে বরখাস্ত করে রীতিমত জরিমানা গুনতে হচ্ছে বিশ্বের সর্বোচ্চ এই ধনকুবেরকে। সম্প্রতি ফরচুনের এক রিপোর্টে এসেছে এ তথ্য। রিপোর্টে বলা হয়েছে, ইলন মাস্ক 'এক্স' অধিগ্রহণের পর ২০২২ সালের ডিসেম্বরে গ্যারি রুনি নামের এক কর্মীকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়। তখন 'এক্স' এ গ্যারি ছিলেন একটি সিনিয়র পদে। এরপর ভুক্তভোগী কর্মী গ্যারি তার দেশ আয়ারল্যান্ডের আদালতে বরখাস্তের অভিযোগে 'এক্স' এর বিরুদ্ধে মামলা করেন। পরে সেই মামলার রায় হয়। যেখানে 'এক্স'-কে গ্যারির ক্ষতিপূরণ হিসেবে ৬ লাখ ২ হাজার ৬৪০ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৭ কোটি টাকা দেওয়ার আদেশ দেওয়া হয়।

এ বিষয়ে 'এক্স' এর ওয়ার্কপ্লেস রিলেশনস কমিশন সূত্র জানিয়েছে, দীর্ঘ সময় ধরে কাজ করার জন্য গ্যারিকে ই-মেইল পাঠানো হয়েছিল। ঘটনাটি ২০২২ সালের নভেম্বরের। মাস্ক এক্স অধিগ্রহণের পরপরই তার কর্মীদের ইমেইল পাঠিয়ে জানিয়ে দেন যে, তাদের কাজের সময় আরও বাড়াতে হবে। তখন গ্যারি রুনিসহ বাকি কর্মীদের একদিন সময় বেঁধে দেওয়া হয়।

সেই ইমেইলে প্রশ্ন রাখা হয়, প্রতিষ্ঠানের এই প্রস্তাবের সাথে তারা সম্মত কি না। পরে এমন ইমেইল আসার পর যারা সম্মত হয়নি, তারা স্বেচ্ছায় প্রতিষ্ঠানটি ছেড়ে দেয় বলে বিবেচিত হয়।উল্লেখ্য, গ্যারি ২০১৩ সাল থেকে এক্স (টুইটার) এ কাজ করছিলেন।

মন্তব্য (০)





image

এআই দিয়ে তৈরি ছবি-ভিডিওর ওয়াটারমার্ক সরানোর সুযোগ দিচ্ছে ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি, ভিডিও এব...

image

‎১১০ দেশের আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কতা

নিউজ ডেস্কঃ বিশ্বের ১১০টি দেশের আইফোন ব্যবহারকারীদের নত...

image

‎হঠাৎ দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটে ধীরগতি

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার ...

image

এবার ছবি, ভিডিও ও অডিও থেকে বন্ধ করা যাবে জেমিনি ওয়াটারমার্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি,...

image

কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন অ্যাপ আনল ফেসবুক

তথ্য প্রযুক্তি ডেস্ক : কনটেন্ট নির্মাতাদের কাজ আরও সহজ করতে নতুন অ্যাপ চ...

  • company_logo