• লিড নিউজ
  • কূটনৈতিক সংবাদ

শেখ হাসিনাকে উৎখাতে মার্কিন ষড়যন্ত্রের অভিযোগ ‘হাস্যকর’: মার্কিন পররাষ্ট্র দফতর

  • Lead News
  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

অনলাইন ডেস্কঃ  ছাত্র-জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার উৎখাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগকে হাস্যকর বলে আখ্যায়িত করেছে মার্কিন পররাষ্ট্র দফতর।

স্থানীয় সময় মঙ্গলবার (১৩ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিদের এক প্রশ্নের জবাবে দফতরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত প্যাটেল এ কথা জানান। 

বেদান্ত প্যাটেল বলেন, এটা হাস্যকর। শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত ছিল এমন কোনো ধারণা একেবারেই মিথ্যা। 

তিনি আরও বলেন, আমরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রচুর বিভ্রান্তিমূলক খবর দেখেছি এবং আমরা ডিজিটাল ইকোসিস্টেমজুড়ে তথ্যের সত্যতা আরও শক্তিশালী করার জন্য অবিশ্বাস্যভাবে প্রতিশ্রুতিবদ্ধ, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় আমাদের অংশীদারদের সঙ্গে।

এর আগে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না বলে সোমবার হোয়াইট হাউস জানায়। একইসঙ্গে বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগকে ‘কেবলই মিথ্যা’ বলেও অভিহিত করে হোয়াইট হাউস। 

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশ বিক্ষোভে উত্তাল হয়েছে ওঠে। সপ্তাহব্যাপি বিক্ষোভের ঘটনায় বহু মানুষ নিহত হলে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা।

মন্তব্য (০)





image

দিল্লির বৈঠক থেকে শান্তির বার্তা, একসঙ্গে কাজ করার অঙ্গীকার

নিউজ ডেস্ক : সাম্প্রতিক সময়ে সীমান্তে বিভিন্ন চ্যালেঞ্জ ও উত্তেজনার ঘটন...

image

ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার

নিউজ ডেস্ক : বাংলাদেশে আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্...

image

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ, সম্মত...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ও রাশিয়া জনশক্তিখাতে সহযোগিতা সম্প্রসারণে ব্যাপকভাবে কাজ করছে। এর অ...

image

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

নিউজ ডেস্ক : ২০২৭ সালের (হিজরি ১৪৪৮) হজের রোডম্যাপ প্রকাশ কর...

image

ভারতে আটক থাকা ৯১ মৎস্যজীবীকে দেশে ফিরিয়ে আনল সরকার

নিউজ ডেস্ক : ভারতে আটক থাকা ৯১ জন মৎস্যজীবীকে দেশে ফিরিয়ে আন...

  • company_logo