• কূটনৈতিক সংবাদ

ঢাকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের নিয়মিত কনস্যুলার সেবা বন্ধ

  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

অনলাইন ডেস্কঃ ঢাকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের নিয়মিত কনস্যুলার সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেলের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

দূতাবাসের ফেসবুক পেইজে দেওয়া পোস্টে বলা হয়েছে, মার্কিন দূতাবাসের রুটিন কনস্যুলার পরিষেবা বর্তমানে বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সেবা বন্ধ থাকবে।

পোস্টে আরও বলা হয়, আপনার যদি ভিসা অ্যাপয়েন্টমেন্ট থাকে, তাহলে অনুগ্রহ করে কনস্যুলার বিভাগের নিয়মিত সব পরিষেবা পুনরায় চালুর বিষয়ে পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করুন।

একই সঙ্গে দ্রুত অ্যাপয়েন্টমেন্টের নেওয়ার জন্য তাদের ওয়েব ঠিকানায় আবেদন করার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস। এছাড়া সেবাপ্রত্যাশীদের কোনও বিষয়ে প্রশ্ন থাকলে দূতাবাসের ই-মেইল ঠিকানায় মেইল করারও পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে, সোমবার নিজেদের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে ঢাকাস্থ মার্কিন দূতাবাসে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতার সাথে চলাফেরা করার নির্দেশ দেয়।

কোটা সংস্কার আন্দোলন ও শেখ হাসিনা সরকারের পতন ঘিরে বাংলাদেশের চলমান পরিস্থিতি ওই সতর্কতা জারি করে মার্কিন দূতাবাস। এতে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ারও পরামর্শ দেওয়া হয়।

মন্তব্য (০)





image

দিল্লির বৈঠক থেকে শান্তির বার্তা, একসঙ্গে কাজ করার অঙ্গীকার

নিউজ ডেস্ক : সাম্প্রতিক সময়ে সীমান্তে বিভিন্ন চ্যালেঞ্জ ও উত্তেজনার ঘটন...

image

ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার

নিউজ ডেস্ক : বাংলাদেশে আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্...

image

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ, সম্মত...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ও রাশিয়া জনশক্তিখাতে সহযোগিতা সম্প্রসারণে ব্যাপকভাবে কাজ করছে। এর অ...

image

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

নিউজ ডেস্ক : ২০২৭ সালের (হিজরি ১৪৪৮) হজের রোডম্যাপ প্রকাশ কর...

image

ভারতে আটক থাকা ৯১ মৎস্যজীবীকে দেশে ফিরিয়ে আনল সরকার

নিউজ ডেস্ক : ভারতে আটক থাকা ৯১ জন মৎস্যজীবীকে দেশে ফিরিয়ে আন...

  • company_logo