• তথ্য ও প্রযুক্তি

এবার দুটি নতুন ফিচার যুক্ত করছে হোয়াটসঅ্যাপ

  • তথ্য ও প্রযুক্তি

ফাইল ছবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক: সারাক্ষণ হোয়াটসঅ্যাপে চ্যাটিং, ছবি-ভিডিও শেয়ার করছেন। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্ল্যাটফর্ম ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক ফিচার নিয়ে আসছে। এবার দুটি নতুন ফিচার যুক্ত করছে প্ল্যাটফর্ম। তাদের দাবি, এই ফিচারগুলোর জন্য ব্যবহারকারীর সময় বাঁচবে অনেক। 

দেখে নিন কী কী ফিচার এলো হোয়াটসঅ্যাপে-

১. ডবল ট্যাপ রিঅ্যাকশন

হোয়াটসঅ্যাপের মেসেজে রিঅ্যাকশন দেওয়ার জন্য এই ডবল ট্যাপ ফিচার চালু করা হবে। এই ফিচার এতোদিন ইনস্টাগ্রামে ব্যবহার করা যেত। মেটা এবার তাদের হোয়াটসঅ্যাপ অ্যাপে ছবিতে ডবল ট্যাপ করে রিয়াকশন দেওয়ার সুবিধা দেবে।

বর্তমানে হোয়াটসঅ্যাপে কোনো মেসেজে রিঅ্যাকশন দিতে হলে সেই মেসেজের উপর সামান্য কিছুক্ষণ ধরে ট্যাপ করে রাখলে কয়েকটি ইমোজি ভেসে ওঠে স্ক্রিনে। তার পাশে থাকে প্লাস চিহ্ন। সেখানে ক্লিক করলে আসে আরও ইমোজির অপশন। এগুলোর সাহায্যে মেসেজে রিঅ্যাকশন দেওয়া যায়। যদি ডবল ট্যাপ ফিচার চালু হয় তাহলে অনেক কম সময়ে এবং খুব সহজে হোয়াটসঅ্যাপের মেসেজে রিঅ্যাকশন দিতে পারবেন ইউজাররা।

আপাতত এই ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ সংস্থা। কয়েক মাসের মধ্যেই হোয়াটসঅ্যাপের কোনো আপডেটেড ভার্সনে এই ফিচার দেখা যেতে পারে। তবে কবে এই ফিচার হোয়াটসঅ্যাপের সব ব্যবহারকারীদের জন্য চালু হবে তা এখনো জানা যায়নি।

২. হোয়াটসঅ্যাপের কমিউনিটি চ্যাটের ইভেন্টে এন্ড টাইম সিলেক্ট 

হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপ চ্যাটের জন্য নতুন একটি ফিচার আনছে প্ল্যাটফর্মটি। এবার হোয়াটসঅ্যাপের কমিউনিটি চ্যাটে কোনো ইভেন্ট ক্রিয়েট করা হলে তা কখন শেষ হবে সেটা ঠিক করে আগাম এন্ড টাইম দিয়ে রাখা যাবে। হোয়াটসঅ্যাপের কমিউনিটি চ্যাটের ক্ষেত্রে অ্যাডমিনরা এই ফিচারের সুবিধা পাবেন।

বর্তমানে শুধু ইভেন্ট শুরুর সময় আগে থেকে সেট বা শিডিউল করে রাখার সুবিধা রয়েছে। এবার আসছে নতুন ফিচার যেখানে ইভেন্ট শেষ হওয়ার সময়টাও আগে থেকেই সেট কিংবা শিডিউল করে রাখা যাবে। এর ফলে হোয়াটসঅ্যাপের ওই কমিউনিটি চ্যাটের সদস্যরা সহজে বুঝতে পারবেন যে কখন ইভেন্ট শুরু হচ্ছে আর কখন শেষ হবে।আপাতত এই ফিচার নিয়েও কাজ চালাচ্ছে হোয়াটসঅ্যাপ সংস্থা। আপাতত বিটা ভার্সনে চলছে পরীক্ষা নিরীক্ষা। আগামী দিনে হোয়াটসঅ্যাপের সব ইউজারদের জন্য সব ভার্সানে এই ফিচার চালু হবে বলে মনে করা হচ্ছে। এখন শুধু অ্যান্ড্রয়েড ভার্সনের জন্যই এই ফিচার নিয়ে কাজ করছে হোয়াটঅ্যাপ কর্তৃপক্ষ।

 

মন্তব্য (০)





image

এআই দিয়ে তৈরি ছবি-ভিডিওর ওয়াটারমার্ক সরানোর সুযোগ দিচ্ছে ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি, ভিডিও এব...

image

‎১১০ দেশের আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কতা

নিউজ ডেস্কঃ বিশ্বের ১১০টি দেশের আইফোন ব্যবহারকারীদের নত...

image

‎হঠাৎ দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটে ধীরগতি

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার ...

image

এবার ছবি, ভিডিও ও অডিও থেকে বন্ধ করা যাবে জেমিনি ওয়াটারমার্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি,...

image

কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন অ্যাপ আনল ফেসবুক

তথ্য প্রযুক্তি ডেস্ক : কনটেন্ট নির্মাতাদের কাজ আরও সহজ করতে নতুন অ্যাপ চ...

  • company_logo