• প্রশাসন

ফরিদপুরে পুলিশের জরুরী প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে জেলা পুলিশের  জরুরী প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১২ আগষ্ট) দুপুরে  পুলিশ সুপার মোঃ মোর্শেদ আলম  এর সভাপতিত্বে উক্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। 

ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান,  ঐতিহ্যবাহী একটি সংগঠনকে কলুষিত ও তাদের মনোবল ভেঙ্গে দেওয়ার জন্য একটি কুচক্রী মহল পুলিশের উপর হামলা এবং বিভিন্ন থানায় আক্রমণ করেছে। এতে অনেক পুলিশ সদস্য নিহত ও আহত হয়েছে।  পুলিশ সবসময় যেমন জনগণের পাশে ছিলো ভবিষ্যতেও পাশে থাকবে । আর তাই আজ থেকেই আমাদের কার্যক্রম শুরু হবে। আমরা চাইবো বিগত দিনের মতো আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমাদের পাশে থাকবেন। একই সাথে বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করে শহরের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। 

 এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে  জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে ও তিনি জানান।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার  মোঃ ইমদাদ হোসেন,  অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহউদ্দিন , অতিরিক্ত পুলিশ সুপার  শৈলেন চাকমা্ কোতোয়ালি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান,  টিআই তুহিন লস্কর, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী  সহ ফরিদপুর প্রেস ক্লাবের  সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ‌ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। ‌ 

মন্তব্য (০)





image

‎ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৬, মামলা ৫৭ ‎

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে রাজধানীত...

image

৫ আগস্ট ঘিরে সুনির্দিষ্ট হুমকি নেই, তবে বাড়ানো হয়েছে নজরদ...

নিউজ ডেস্কঃ আগামী ৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' ...

image

‎রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১, মামলা ২৩

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ...

image

‎পথে ৩ বার ফসকে যান ডেভিড ইমন, নেটওয়ার্ক এড়াতে ব্যবহার ক...

নিউজ ডেস্কঃ পাহাড়তলী এলাকায় যুবদল নেতা মাসুদ চৌধুরীকে প্রক...

image

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৯, উদ্ধার বিদেশি পিস্তল-গুলি

নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...

  • company_logo