• লিড নিউজ
  • অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের ৪ শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের চার শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন। তারা হলেন ডেপুটি গভর্নর-১ কাজী ছাইদুর রহমান, ডেপুটি গভর্নর-৩ খুরশিদ আলম, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রধান মাসুদ বিশ্বাস ও কেন্দ্রীয় ব্যাংকের নীতি উপদেষ্টা আবু ফারাহ মো. নাসের।

সোমবার (১২ আগস্ট) দুই ডেপুটি গভর্নর ও বিএফআইইউ প্রধান আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র পাঠিয়ে পদত্যাগ করেন। কেন্দ্রীয় ব্যাংকের নীতি উপদেষ্টা আবু ফারাহ মো. নাসের গভর্নর বরাবর পদত্যাগপত্র পাঠিয়ে পদত্যাগ করেন।

এর আগে দুপুর ১টার মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ চার কর্মকর্তাকে পদত্যাগের আলটিমেটাম দেন মহিউদ্দিন রনি নামে এক শিক্ষার্থী। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের পক্ষে এ আলটিমেটাম দেন তিনি।

মহিউদ্দিন রনি বলেন, গত ৪ আগস্ট বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান ইডিএফ ফান্ড থেকে ৩০ মিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছেন। তাদের দোসরা কেন্দ্রীয় ব্যাংকে দায়িত্বে থাকলে এভাবে দেশের অর্থ আরও লুটপাট হবে। তাদের হাতে টাকা গেলে তারা মানুষ এবং অস্ত্র কিনবেন। এতে দেশ অস্থিতিশীল হয়ে উঠবে।

 

মন্তব্য (০)





image

২১ দিনে রেমিট্যান্স এলো ২০৬ কোটি ডলার

নিউজ ডেস্ক : সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় বা র...

image

প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

নিউজ ডেস্ক : চলতি অর্থবছরেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাধ...

image

এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য...

নিউজ ডেস্কঃ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্ত...

image

‎দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার ‎

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বৈ...

image

বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নী...

নিউজ ডেস্ক : মৃত সরকারি কর্মচারীর বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী পুনর্বি...

  • company_logo