• শিক্ষা

হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযে দলীয় রাজনীতি নিষিদ্ধের আদেশ

  • শিক্ষা

ফাইল ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( হাবিপ্রবি) শিক্ষক কর্মকর্তা- কর্মচারি এবং শিক্ষার্থীদের জন্য দলীয় রাজনীতি নিষিদ্ধ করে নোটিশ জারি করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে অতিরিক্ত দায়িত্ব প্রফেসর ড. মো. সাইফুর রহমান।  আজ রবিবার ওই নোটিশ জারি করেছেন তিনি। (স্মারক নং-হাবিপ্রবি/সংস্থা/৭৯, তারিখ: ১১/০৮/২০২৪ খ্রি.) 

জানা গেছে,  বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের  আন্দোলনেন মুখে সরকারের পতনের প্রেক্ষিতে উদ্ভুত পরিস্থিতির মধ্যে বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি নিষিদ্ধের বিষয়ে নোটিশ জারি করেছেন রেজিষ্টার। তবে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবি করে আসছিলো সাধারন শিক্ষার্থীরা।

রেজিষ্টারের নোটিশে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অদ্য ১৯/০৮/২০২৪ তারিখ থেকে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের সকল ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হলো। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে। এ আদেশ অদ্য ১১/০৮/২০২৪  তারিখ হতে কার্যকর হবে। আদেশ কার্যকরি করতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি। আদেশ জারির খবরে খুশি হয়েছে সাধারন শিক্ষার্থীরা। তবে দলীয় রাজনীতির সাথে জড়িয়ে বাড়তি সুবিধা গ্রহনকারি বেশ কিছু সংখ্যক শিক্ষক কর্মকর্তা কর্মচারি এবং পদ ধারি ছাত্র নেতারা ওই আদেশে বেজার। 

একটি সূত্র জানিয়েছে,  গত ৯ আগষ্ট পদ থেকে পদত্যাগপত্র জমা দেওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের উদ্দ্যশ্যে দলীয় রাজনীতি নিষিদ্ধের বিষয়ে আদেশে স্বাক্ষর করে গেছেন উপাচার্য প্রফেসর ড. প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ্জামান।

মন্তব্য (০)





image

বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের ১ম অ্যাডহক কমিটি গঠিত

নিউজ ডেস্ক : দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

image

গাঁজা সেবন ইস্যুতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, উত্তপ্ত নজরুল বি...

জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যাল...

image

‎উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন ...

নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষা খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ...

image

‎চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি করে নতুন বিষয়: মা...

নিউজ ডেস্কঃ আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিত...

image

শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ

নিউজ ডেস্কঃ দেশের নতুন প্রজন্মকে মুখস্থনির্ভর পড়াশোনার ...

  • company_logo