• তথ্য ও প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে অজানা ৪ ফিচার

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। জনপ্রিয়তার কারণে স্ক্যামারদের নজর অ্যাপটির দিকে। ফলে নিমেষে সমস্ত তথ্য ফাঁস হচ্ছে। কিন্তু তা থেকে বাঁচার জন্যও অনেক ফিচার এনেছে সংস্থাটি। হোয়াটসঅ্যাপে আপনার সুরক্ষা এবং গোপনীয়তা বজায় রাখতে অ্যাপটিতে অনেক ধরণের ফিচার রয়েছে, তা ব্যবহার করতে পারেন।

স্ক্রিন শেয়ার: হোয়াটসঅ্যাপ ২০২৩ সালে অ্যাপে স্ক্রিন শেয়ার ফিচার এনেছে। ভিডিও কলের সময় অন্য লোকেদের সঙ্গে আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন। এই ফিচারের সুবিধা হল এর সাহায্যে আপনি কলে গুরুত্বপূর্ণ ডিটেইলস শেয়ার করতে পারবেন। এর জন্য আপনার আলাদা মিটিং করার দরকার নেই। এমনটা এতদিন অন্য সব ভিডিও কলিং অ্যাপসগুলোতে হতো। কিন্তু তারপরে হোয়াটসঅ্যাপ সেই ফিচার নিয়ে এসেছে।

শর্ট ভিডিও মেসেজ: এই ফিচারের সাহায্যে আপনি আপনার বন্ধুদের ছোট ৬০ সেকেন্ডের ভিডিও মেসেজ পাঠাতে পারবেন। এই ফিচারটি চালু করতে, আপনাকে প্রথমে অ্যাপের সেটিংসে যেতে হবে এবং চ্যাটে ক্লিক করতে হবে।  শর্ট ভিডিও মেসেজ ফিচারটি চালু করার পরে, আপনি ভিডিওর মাধ্যমে যে কোনও মেসেজের উত্তর দিতে পারবেন। আর তা ভয়েস মেসেজের জায়গাতেই পাবেন।

হোয়াটসঅ্যাপ চ্যাট লক করুন: হোয়াটসঅ্যাপে, অ্যাপ লক করার পাশাপাশি, আপনি এখন চ্যাটগুলোও লক করতে পারেন। এর সাহায্যে কেউ আপনার অ্যাকাউন্ট খুলতে পারবে না। কেউ অ্যাপের পাসওয়ার্ড জানলেও সে আপনার ব্যক্তিগত চ্যাট দেখতে পাবে না।

চ্যাট ব্যাকআপ: এখন চ্যাট ব্যাকআপ আপনার গুগল অ্যাকাউন্ট স্টোরেজে থাকে। আপনার গুগল অ্যাকাউন্টে যদি কম স্টোরেজ খালি থাকে, তাহলে আপনাকে গুগল ওয়ান-এর সাবস্ক্রিপশন কিনতে হবে। আর যদি তা না নেন, তাহলে পুরনো ডেটা মুছে ফেলতে হবে। চ্যাট ব্যাক আপ করার সময়, এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালু রাখুন। এটি আপনার ডেটা নিরাপদ রাখবে।

মন্তব্য (০)





image

এআই দিয়ে তৈরি ছবি-ভিডিওর ওয়াটারমার্ক সরানোর সুযোগ দিচ্ছে ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি, ভিডিও এব...

image

‎১১০ দেশের আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কতা

নিউজ ডেস্কঃ বিশ্বের ১১০টি দেশের আইফোন ব্যবহারকারীদের নত...

image

‎হঠাৎ দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটে ধীরগতি

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার ...

image

এবার ছবি, ভিডিও ও অডিও থেকে বন্ধ করা যাবে জেমিনি ওয়াটারমার্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি,...

image

কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন অ্যাপ আনল ফেসবুক

তথ্য প্রযুক্তি ডেস্ক : কনটেন্ট নির্মাতাদের কাজ আরও সহজ করতে নতুন অ্যাপ চ...

  • company_logo