• লিড নিউজ
  • জাতীয়

ড. ইউনূস ও বাংলাদেশের জনগণকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ড. মুহাম্মদ ইউনূসের শপথ গ্রহণকে স্বাগত জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশে জনগণকে প্রয়োজনীয় সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত।শুক্রবার (৯ আগস্ট) সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।অ্যান্থনি ব্লিঙ্কেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র শান্ত ও শান্তির জন্য ড. ইউনূসের আহ্বানকে সমর্থন করে এবং বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।তিনি বলেন, বাংলাদেশের জনগণের একটি গণতান্ত্রিক এবং সমৃদ্ধ ভবিষ্যতের স্বপ্ন দেখে।

এর আগে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে চীন। বাংলাদেশের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে বেইজিং জানিয়েছে, পারস্পরিক বিনিময় ও সহযোগিতা অব্যাহত থাকবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ‘চীন দেখতে পেয়েছে যে, বাংলাদেশ একটি অন্তর্বর্তী সরকার গঠন করেছে এবং আমরা একে স্বাগত জানাই। চীন কঠোরভাবে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করে।

আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা এবং বাংলাদেশি জনগণের স্বাধীনভাবে নির্বাচিত উন্নয়নের পথকে সম্মান করি। এর আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি অ্যামিন এরদোগান। এছাড়াও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণ প্রয়োজন মনে করলে জাতিসংঘ যে কোনো উপায়ে সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক। 

মন্তব্য (০)





image

‎আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব...

নিউজ ডেস্কঃ আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রত...

image

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে:...

নিউজ ডেস্কঃ ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তি...

image

ঢাকার তেজগাঁওয়ে সর্বসাধারণের জন্য বিনামূল্যে বিশুদ্ধ পানি...

নিজস্ব প্রতিবেদকঃ জনস্বাস্থ্য ও সামাজিক কল্যাণে অবদান রাখার ...

image

প্রথম রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ সরকার গঠনের পর প্রথমবার রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া...

image

‎যখন যেখানে যাওয়া প্রয়োজন সেখানেই যাব: পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্কঃ যখন যেখানে যাওয়া প্রয়োজন সেখানেই যাব বলে মন্তব্য...

  • company_logo