• জাতীয়

হাছান মাহমুদ বিমানবন্দরে আটক

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। দেশ ছেড়ে যেতে চাইলে তাকে আটকে দেওয়া হয়। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে তাকে আটকে দেওয়ার খবর বাংলানিউজকে নিশ্চিত করে বিমানবন্দরের একটি সূত্র।  

আগের দিন দুপুরে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগ করেন। শেখ হাসিনার দেশত্যাগের আগে অনেক মন্ত্রীও শীর্ষ নেতা দেশ ছেড়ে পালান। যারা যেতে পারেননি, তারাও চেষ্টা চালাচ্ছেন।  

এদিকে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বিদেশে যেতে দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দর সূত্র জানায়, আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে পলক তার ব্যক্তিগত দুজন কর্মকর্তাকে নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। তবে তাকে বিমানে উঠতে না দিয়ে ইমিগ্রেশন হেফাজতে রাখা হয়।

মন্তব্য (০)





image

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক : ঢাকাসহ দেশের কয়েকটি অঞ্চলে সন্ধ্যা ৬টার মধ্যে ৬...

image

দেশের ১৩ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের ১৩ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিল...

image

‎ই-জিপি আরও ব্যবহারবান্ধব ও অংশীজনমুখী করতে হবে: পরিকল্পন...

নিউজ ডেস্কঃ পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর র...

image

জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরক...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভ...

image

‎দেশে ফেরানো ঠেকাতে দুবাইয়ে নিজের নামেই মামলা করালেন বেনজীর

নিউজ ডেস্কঃ যেকোনো‌ উপায়ে নিজের বাংলাদেশে ফেরানোর...

  • company_logo