• অর্থনীতি

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে

  • অর্থনীতি

ফাইল ছবি

অর্থনীতি ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৩১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে।

বুধবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৯২ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৫৭ ও ১৯৮৮ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৯৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বুধবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে দাম বেড়েছে ২১৪টির, কমেছে ৮৫টির এবং অপরির্বতিত রয়েছে ৫৫টি কোম্পানির শেয়ার। 

বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-টেকনো ড্রাগ, সি পার্ল, অগ্নি সিস্টেম, স্কয়ার ফার্মা, লাভেলো আইসক্রিম, সালভো কেমিক্যাল, এনআরবি ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ইউনিভার ও  ওরিয়ন ইনফিউশন।

এর আগে আজ লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ২০ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরো ১৫ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৪৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩১৩ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৪১ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ের ২০টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৪টি কোম্পানি শেয়ারের দর।

মন্তব্য (০)





image

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,...

image

দেশে স্বর্ণের দামে বড় লাফ

নিউজ ডেস্ক : দেশের বাজারে টানা ২ দফা কমার পর ফের স্বর্ণের দা...

image

১১ মাসে রাজস্ব আদায় ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক : চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১১ মাসে জাতীয় রাজস্ব বোর...

image

অনলাইনভিত্তিক ওয়ান-স্টপ সেবা চালুর উদ্যোগ জোরদার করছে সরক...

নিউজ ডেস্ক : দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার লাইসেন্সিং ও অ...

image

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (DSE) এর সার্ভেইল্যান্স টিমের ...

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্ভেইল্যান...

  • company_logo