ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের দিল্লিতে একটি কোচিং সেন্টারের বেসমেন্টে পানিতে আটকে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুই ছাত্রী ও এক ছাত্র।পশ্চিম দিল্লির রাজেন্দ্র নগরের জনপ্রিয় ওই কোচিং সেন্টারটিতে তারা চার ঘণ্টারও বেশি আটকে ছিলেন বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।একটি ভিডিওতে দেখা যায়, রাউ-এর আইএএস স্টাডি সার্কেলের বেসমেন্ট সম্পূর্ণভাবে প্লাবিত হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার সন্ধ্যা ৭.১৯ মিনিটে শিক্ষার্থীদের বেসমেন্টে আটকে থাকার খবর পেয়ে দ্রুত তাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়।উদ্ধার অভিযান শুরু হওয়ার কয়েক ঘণ্টা পর দুই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে রাতে একজন ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।
দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার এম হর্ষবর্ধন বলেছেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।দিল্লি ফায়ার সার্ভিসের প্রধান অতুল গর্গ জানান, বেসমেন্টে কেউ আটকা পড়ে থাকতে পারেন- এমন ধারণায় এখনো উদ্ধার অভিযান চলছে।
নিউজ ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক...
নিউজ ডেস্ক : বকেয়া পাওনা শোধ না করায় তুরস্কের ইস্তাম্বুল বিম...
নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণ...
নিউজ ডেস্কঃ জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ...

মন্তব্য (০)