ফাইল ছবি
নিউজ ডেস্কঃ চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকার মার্কিন দূতাবাস বাংলাদেশে বসবাসরত দেশটির নাগরিকদের চলাফেরার বিষয়ে সতর্ক করেছে।
সোমবার ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে ভ্রমণ সতর্কতা হালনাগাদ করা হয়। তাতে দেশটির নাগরিকদের সতর্ক করে বলা হয়, সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ বিস্তৃত হয়ে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকা এবং অন্যান্য শহরে ছড়িয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতি ক্রমশ অস্থিতিশীল হয়ে উঠছে।
এ ধরনের বিক্ষোভ স্থানীয় পরিবহণ পরিষেবাগুলোকে প্রভাবিত করতে পারে এবং ঢাকায় আসা-যাওয়া কঠিন হতে পারে।
দূতাবাস আরও বলেছে, মার্কিন নাগরিকদের সতর্কতা পালন করা উচিত এবং মনে রাখা উচিত বিক্ষোভ সংঘর্ষে পরিণত হতে পারে। সহিংসতায় পরিণত হতে পারে। সেজন্য বিক্ষোভ এড়িয়ে চলার পাশাপাশি কোনো বড় সমাবেশের আশপাশে থাকলে সতর্কতা অবলম্বন করুন।
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা ক...
নিজস্ব প্রতিবেদক : নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার ম...
নিউজ ডেস্ক : বাংলাদেশে উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভা...
নিউজ ডেস্ক : তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সৌ...

মন্তব্য (০)