• শিক্ষা

ময়মনসিংহে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ ময়মনসিংহ শহরে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল থেকে ময়মনসিংহ শহরের টাউনহল এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, আনন্দ মোহন কলেজসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

সারাদেশে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা, প্রধানমন্ত্রীর অসংলগ্ন বক্তব্য প্রত্যাহার ও কোটা সংস্কার আন্দোলনের যৌক্তিক দাবিতে এই বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা।

'জেগেছেরে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে', 'আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবনা', 'হামলা করে আন্দোলন, বন্ধ করা যাবেনা', 'জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো' সহ বিভিন্ন স্লোগানে বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা।

মন্তব্য (০)





image

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের ৪ জরুরি নির্দেশনা দিল মাউশি

১

নিউজ ডেস্ক : দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে চারটি জরুরি ...

image

২৬ শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করতে চায় কারিগরি বোর্ড

২

নিউজ ডেস্ক : বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি...

image

‎শিক্ষায় প্রযুক্তির অগ্রগতির সঙ্গে নৈতিকতা নিশ্চিতের আহ্ব...

৩

‎নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন,...

image

‎শিক্ষার মান পরিমাপে ‘বছরভিত্তিক মূল্যায়ন’ পদ্ধতি চালুর স...

৪

‎নিউজ ডেস্কঃ দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার...

image

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবস্থাপনা কমিটি গঠনের কার্যক...

৫

নিউজ ডেস্ক : দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ক...

  • company_logo