• খেলাধুলা

দলে শৃঙ্খলা ফেরাতে জিরো-টলারেন্স নীতি পিসিবির

  • খেলাধুলা

ফাইল ছবি

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার পর থেকেই পাকিস্তান ক্রিকেটে চলছে অস্থির অবস্থা। বিশ্বকাপের পরপরই বাদ দেওয়া হয়েছে নির্বাচক ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাককে। বাদ পড়তে পারেন বেশ কয়েক জন ক্রিকেটারও। তা নিয়েই চলছে এখন আলোচনা। এর বাইরে বিশ্বকাপ চলাকালীন সময়ে দলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ছিল শাহিন শাহ আফ্রিদি থেকে শুরু করে বেশ কয়েকজন ক্রিকেটারের ওপর। তাদের ব্যাপারেই এবার কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন পিসিবি প্রধান মহসিন নকভি।  

দলে শৃঙ্খলা ফেরাতে জিরো-টলারেন্স নীতির কথা জানিয়ে নকভি বলেন, ‘শৃঙ্খলার বিষয়ে কোনো আপস করা হবে না। শৃঙ্খলা ভঙ্গকারী খেলোয়াড়দের বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতি থাকবে। দলের মধ্যে ঐক্য ও ঐকমত্য থাকতে হবে। খেলোয়াড়দের গ্রুপিং বরদাস্ত করা হবে না। ম্যানেজমেন্টের উচিত গ্রুপিংয়ের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া। শৃঙ্খলা ভঙ্গকারী খেলোয়াড়দের শৃঙ্খলা ভঙ্গের জন্য কোনও খেলোয়াড়ের বিষয়ে আমার সুপারিশ গ্রহণ করবেন না।’

পাকিস্তানের সাদা বলের কোচ গ্যারি কারস্টেন ও লাল বলের কাচ জেসন গিলেস্পির ওপর পিসিবির পূর্ণ আস্থা আছে জানিয়ে তাদের কাজ করার স্বাধীনতা দিয়েছে বলেও জানান পিসিবি প্রধান। বলেন, ‘কারস্টেন এবং গিলেস্পি সম্পূর্ণরূপে ক্ষমতাপ্রাপ্ত। তাদের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। কারস্টেন এবং গিলেস্পিকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। আশা করি দুজনেই সেরা ফলাফল এনে দেবে।’

সম্প্রতি বেশ কয়েকজন ক্রিকেটারকে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে ছাড়পত্র দেয়নি পিসিবি। যা নিয়ে বোর্ড প্রধান জোর দিয়েছেন ক্রিকেটারদের ফিটনেস ও নিজেদের ঘরোয়া ক্রিকেটের দিকে। নকভি বলেন, ‘শুধুমাত্র ভালো ফিটনেস এবং পারফরম্যান্সের মাপকাঠিযুক্ত খেলোয়াড়রাই এনওসি পাবেন। তারা আন্তর্জাতিক লিগে প্রতিনিধিত্বের উচ্চ মান নিশ্চিত করবে।’

মন্তব্য (০)





image

বিশ্বকাপে হতাশাজনক শুরুর পর যা বললেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ মিশনটা প্রত্যাশিতভাবে শুরু করতে পা...

image

ব্যাটিং ব্যর্থতায় অজিদের ১৩২ রান টার্গেট দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দেখে মনে হচ্ছিল ম্যাচ খেলতে নয়, যেন অস্ট্রে...

image

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিল আর্জেন...

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে কানসাস সিটিতে গ্রুপ জে-র প্র...

image

বাংলাদেশের স্কোয়াডে ফিরলেন সৌম্য

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি...

image

‎ব্রাজিলের হতাশার মধ্যেই কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিল জার...

স্পোর্টস ডেস্ক: মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে ফুটবল বিশ্বকাপ...

  • company_logo