• তথ্য ও প্রযুক্তি

কমিউনিটি গ্রুপের জন্য নতুন আইকন নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ

  • তথ্য ও প্রযুক্তি

ফাইল ছবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কমিউনিটি গ্রুপ এবং সাধারণ গ্রুপের মধ্যে পার্থক্য ব্যবহারকারীরা যাতে সহজে বুঝতে পারেন, সেজন্য আইওএস ডিভাইসে কমিউনিটি গ্রুপের জন্য নতুন আইকন নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ।

নতুন আপডেটে কমিউনিটি অ্যানাউন্সমেন্ট গ্রুপের ঝরঝরে ডিজাইন করা হয়েছে, লে-আউটও এখন অন্যরকম। যার ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সহজেই কমিউনিটি গ্রুপ চিনতে পারবেন।

হোয়াটসঅ্যাপের চ্যাট লিস্টে এখন কমিউনিটি গ্রুপের ছবির পেছনে নতুন কমিউনিটি আইকন দেখা যাবে। কমিউনিটি আইকনটি সবুজ রংয়ের, এর উপর একটি মেগাফোনের প্রতীক থাকবে। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা খুব দ্রুত নিজের কমিউনিটি গ্রুপগুলো শনাক্ত করতে পারবেন।

জানা গেছে, কিছু বেটা টেস্টার এরই মধ্যে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার ব্যবহার করতে পারছেন। সামনে আরও বেশিসংখ্যক আইওএস ব্যবহারকারী এই ফিচার ব্যবহারের সুযোগ পাবেন।

মন্তব্য (০)





image

এআই দিয়ে তৈরি ছবি-ভিডিওর ওয়াটারমার্ক সরানোর সুযোগ দিচ্ছে ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি, ভিডিও এব...

image

‎১১০ দেশের আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কতা

নিউজ ডেস্কঃ বিশ্বের ১১০টি দেশের আইফোন ব্যবহারকারীদের নত...

image

‎হঠাৎ দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটে ধীরগতি

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার ...

image

এবার ছবি, ভিডিও ও অডিও থেকে বন্ধ করা যাবে জেমিনি ওয়াটারমার্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি,...

image

কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন অ্যাপ আনল ফেসবুক

তথ্য প্রযুক্তি ডেস্ক : কনটেন্ট নির্মাতাদের কাজ আরও সহজ করতে নতুন অ্যাপ চ...

  • company_logo