• খেলাধুলা

কখনো চাইনি মেসির সঙ্গে তুলনা করা হোকঃ ইয়ামাল

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ লামিন ইয়ামাল তখন কেবল ৬ মাসের শিশু। তাই কোনো কিছু বোঝার তো প্রশ্নই আসে না।

লিওনেল মেসিও তখন মহাতারকায় পরিণত হননি। সেদিন দুজনকেই একফ্রেমে এনেছিল কাতালান পত্রিকা দিয়ারো স্পোর্ত। ইউনিসেফের সঙ্গে যৌথ উদ্যোগে একটি চ্যারিটি ক্যালেন্ডারের জন্য ছবি তুলেছিল তারা। যদিও ছবিটি এতোদিন লুকিয়েই রাখা হয়েছিল।

যেখানে দেখা যায় ইয়ামালকে গোসল করাচ্ছেন মেসি, পাশেই দাঁড়িয়ে আছেন ইয়ামালের মা শেইলা ইবানা। সেই ছবি সম্প্রতি ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেননা লিওনেল মেসি যেখানে নিজেকে সর্বজয়ী ফুটবলারের কাতারে পরিণত করেছেন, সেখানে ইয়ামাল দিচ্ছেন নিজের আগমনী বার্তা। মাত্র ১৬ বছর বয়সেই বড় মঞ্চ কাঁপাচ্ছেন তিনি, রাখছেন অবিশ্বাস্য ছাপ। কেউ কেউ তো আবার পরবর্তী মেসি হিসেবেই ধরে নিচ্ছেন তাকে।   

মেসির সঙ্গে ছবিটি নিয়ে ইয়ামাল বলেন, ‘অবশ্যই, ছবিটি যখন তোলা হয়েছিল, সেই বয়সে আমার বোঝার জ্ঞান হয়নি। আমার বাবা সেভ করে রেখেছিলেন সেই ছবি এবং তা কখনো প্রকাশ্যে আসেনি, কারণ আমরা চাইনি মেসির সঙ্গে তুলনা করা হোক। খেলাটির সেরা খেলোয়াড়ের সঙ্গে তুলনা হলে কেউই হয়তো বিরক্ত হবে না। কিন্তু বিষয়টা নিজের পক্ষে নাও যেতে পারে কারণ আমি কখনোই তার মতো হতে পারব না। ’

লা মাসিয়া একাডেমিতে বেড়ে ওঠা ইয়ামালের পেশাদার ফুটবলে অভিষেক হয় গত বছরই। গত মৌসুমে বার্সেলোনার হয়ে ৫০টিরও বেশি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। অসাধারণ পারফরম্যান্সে জায়গা করে নেন জাতীয় দলে। শুধু তা-ই নয়, ইউরোর মতো বড় মঞ্চে তাকে নিয়মিত শুরুর একাদশে রাখছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে বক্সের বাইরে থেকে দারুণ এক গোলে ইতিহাস লিখে ফেলেন ইয়ামাল। ইউরোর ইতিহাসে তার চেয়ে কম বয়সে গোলের দেখা পায়নি আর কোনো ফুটবলার।

মন্তব্য (০)





image

বিশ্বকাপে হতাশাজনক শুরুর পর যা বললেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ মিশনটা প্রত্যাশিতভাবে শুরু করতে পা...

image

ব্যাটিং ব্যর্থতায় অজিদের ১৩২ রান টার্গেট দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দেখে মনে হচ্ছিল ম্যাচ খেলতে নয়, যেন অস্ট্রে...

image

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিল আর্জেন...

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে কানসাস সিটিতে গ্রুপ জে-র প্র...

image

বাংলাদেশের স্কোয়াডে ফিরলেন সৌম্য

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি...

image

‎ব্রাজিলের হতাশার মধ্যেই কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিল জার...

স্পোর্টস ডেস্ক: মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে ফুটবল বিশ্বকাপ...

  • company_logo