• শিক্ষা

পবিপ্রবিতে কোটা বৈষম্য নিরসনে এক দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধিঃ কোটা বৈষম্য নিরসনে এক দফা দাবিসহ সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে "ব্লকেড  কর্মসূচিতে" হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (১২ জুলাই) বিকাল ৪ টায় পবিপ্রবির উদ্যোগে বিক্ষোভকারীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনটি ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চত্বর ও প্রধান ফটকের সামনে দিয়ে একটি মিছিল বের করে। এরপর তারা বিশ্ববিদ্যালয়ের "জয় বাংলা" চত্বরে সমবেত হন। এসময় কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে "কোটা না মেধা? -মেধা  মেধা " , "ছাত্রদের আন্দোলন বন্ধ করা যাবে না ", "ছাত্র সমাজ জেগেছে রে জেগেছে" এরকম নানা স্লোগান দিতে থাকেন। 

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন , ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ৬৯' এর গণঅভ্যুত্থান ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ছাত্রদের অনেক বড় অবদান ছিল। ছাত্রদের মাধ্যমে দেশের বিভিন্ন আন্দোলন বেগবান হয় এবং তার সফলতা পায়। দেশের বিভিন্ন স্থানে ছাত্রদের প্রতি প্রশাসনের হামলার প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করেন।

আরেক শিক্ষার্থী বলেন, "মুক্তিযুদ্ধের আগে পাকিস্তানে যেমন বৈষম্য ছিল ঠিক বর্তমানেও চাকরি ক্ষেত্রে সরকার আমাদের সাথে বিভিন্ন কোটা বৈষম্য সৃষ্টি করেছে। আমরা দ্রুত এই বৈষম্যের নিরসন চাই এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করি।

মন্তব্য (০)





image

বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের ১ম অ্যাডহক কমিটি গঠিত

নিউজ ডেস্ক : দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

image

গাঁজা সেবন ইস্যুতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, উত্তপ্ত নজরুল বি...

জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যাল...

image

‎উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন ...

নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষা খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ...

image

‎চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি করে নতুন বিষয়: মা...

নিউজ ডেস্কঃ আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিত...

image

শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ

নিউজ ডেস্কঃ দেশের নতুন প্রজন্মকে মুখস্থনির্ভর পড়াশোনার ...

  • company_logo