ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ কানাডায় ভ্যাঙ্কুভার দ্বীপের টোফিনো উপকূলে আঘাত হানলো রিখটার স্কেলে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। অবশ্য ভূমিকম্পের জেরে কোনো ক্ষয়ক্ষতির তথ্য সামনে আসেনি।
ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার কানাডার টোফিনোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার (৪.৯৭ মাইল) গভীরতায় আঘাত হানে বলেও জানিয়েছে মার্কিন এই সংস্থাটি।
অবশ্য ভূমিকম্পের জেরে তাৎক্ষণিকভাবে হতাহতের বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি। এমন কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নিউজ ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক...
নিউজ ডেস্ক : বকেয়া পাওনা শোধ না করায় তুরস্কের ইস্তাম্বুল বিম...
নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণ...
নিউজ ডেস্কঃ জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ...

মন্তব্য (০)