ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে বাংলাদেশ জাতীয় কাবাডি চ্যাম্পিয়ন শীপ ( নারী- পুরুষ )-২০২৪ এর জেলা পর্যায়ের প্রতিযোগীতা উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে জেলা পুলিশ,নড়াইল এর আয়োজনে নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগীতায় এ প্রতিযোগীতার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এ প্রতিযোগীতায় নড়াইল জেলার নড়াইল সদর, লোহাগড়া, কালিয়া ও নড়াগাতি থানার চারটি পুরুষ দল এবং নড়াইল ও নড়াগাতি থানার দুইটি মহিলা দল অংশ গ্রহন করছে।উদ্বোধনী খেলায় পুরুষ গ্রুপে নড়াইল সদর ও লোহাগড়া থানা দল অংশ গ্রহন করে।
সকাল সাড়ে ১০ টায় বেলুন উড়িয়ে দিনব্যাপী এ প্রতিযোগীতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।পুলিশ সুপার মেহেদী হাসান এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসন ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন।
জেলা ক্রিড়া সংস্থার সহ- সভাপতিমোঃআয়ুব খান বুলু, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী , জেলা ক্রীড়া কর্মকর্তা কামরুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক কৃষ্ণপদ দাশ, জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাগন ,জেলা ক্রিড়া সংস্থার কর্মকর্তা-কর্মচারি, গনমাধ্যম কর্মি,খেলায়ারসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক : শিরোনামটা পড়ে একটু চমকে উঠতে পারেন। ভাবতে পারেন...
স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বের এই সময়ের সেরা তারকা হলেন লিওন...
স্পোর্টস ডেস্ক : মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করায় এশিয়ান গ...
স্পোর্টস ডেস্কঃ ফাইনালের উত্তেজনাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়...
স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসে এবারই প্রথম হকি ইভেন্টে অংশ নিচ্ছে বাংলাদে...

মন্তব্য (০)