• শিক্ষা

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী বাংলা ব্লকেট কর্মসূচি পালন

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে প্রথমে মানববন্ধন এবং পরে বিক্ষোভ মিছিল শেষে মহা সড়কে অবস্হান কর্মসূচি পালন করেছে তারা সকাল সাড়ে ১১ টায়  বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথ দিনাজপুর রংপুর মহা সড়কে কিছু সময় মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

১২ টার দিকে মহা সড়কে বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিল শেষে সাড়ে ১২ টা পর্যন্ত মহাসড়কে অবস্হান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এসময় কোটা বিরোধী বিভিন্ন শ্লোগান দেয় আন্দোলনকারি শিক্ষার্থীরা।

এতে মহা সড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল অচল যানজোটের সৃষ্টি হয়।মক্তিযোদ্ধার সন্তানসহ প্রতিবন্ধীদের জন্য গ্রহনযোগ্য  ৫ শতাংশ কোটা সংরক্ষনের বাইরে অন্যান্য কোটা বাতিলের দাবিতে শ্লোগান দেন তারা।

এসময়  ঘটনাস্হল অতিক্রমের সময় আন্দোলনকারিদের সাথে কথা বলে এক সপ্তাহের জন্য কোটা সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন দিনাজপুর ১ (বীরগঞ্জ- কাহারোল) আসনের এমপি জাকারিয়া জাকা। সাড়ে ১২ টার দিকে কর্মসূচির সমাপ্তি টানেন আন্দোলনকারি শিক্ষার্থীরা। ক্যাম্পাসে ফিরে গেলে স্বাভাবিকতায় ফিরে যানবাহন চলাচল। 

মন্তব্য (০)





image

বগুড়ায় ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ...

বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...

image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

  • company_logo