• লিড নিউজ
  • প্রশাসন

টাঙ্গাইল জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মোঃ গোলাম সবুর 

  • Lead News
  • প্রশাসন

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইল জেলার পুলিশ সুপার  হিসেবে যোগদান করেছেন মোঃ গোলাম সবুর পিপিএম-সেবা। ০৯ জুলাই (মঙ্গলবার) পুলিশ সুপার মোঃ গোলাম সবুর পিপিএম-সেবা টাঙ্গাইল জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণের উদ্দেশ্যে আগমন করলে পুলিশ অফিসার্স মেস, টাঙ্গাইলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় অভ্যর্থনা জানানো হয়। নবাগত পুলিশ সুপার মহোদয়কে পুলিশ অফিসার্স মেস এবং পুলিশ সুপারের কার্যালয়, টাঙ্গাইলে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকষ দল গার্ড অব অনার প্রদান করে। 

পরবর্তীতে বিদায়ী পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বিপিএম (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয় নবাগত পুলিশ সুপার জনাব মোঃ গোলাম সবুর, পিপিএম-সেবা মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান। অতঃপর তিনি টাঙ্গাইল জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণ করেন।

নবাগত পুলিশ সুপার জনাব মোঃ গোলাম সবুর, পিপিএম-সেবা মহোদয় টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণের পর তিনি পুলিশ অফিস, টাঙ্গাইলের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অফিসার ও ফোর্সগণের সাথে শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। 

অতঃপর পুলিশ সুপারের কার্যালয় টাঙ্গাইলের সম্মেলন কক্ষে নবাগত পুলিশ সুপার মহোদয় জেলার বিভিন্ন পদমর্যাদার অফিসার, থানা, ফাঁড়ি ও ট্রাফিক বিভাগের ইউনিট ইনচার্জগণের সাথে বিশেষ মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন। সেখানে তিনি অত্র জেলার আইনশৃঙ্খলা রক্ষার উপর গুরুত্ব আরোপ করে টাঙ্গাইল জেলার সকল থানা এলাকা নিরাপদ গড়ে তোলার লক্ষ্যে জনবান্ধব ও সেবামূলক বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, নিরাপদ চলাচল অব্যাহত রাখতে, জনগণের নিকট পুলিশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে তথা জেলা পুলিশের সার্বিক কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য অফিসারবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জগণ এবং সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৬, মামলা ৫৭ ‎

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে রাজধানীত...

image

৫ আগস্ট ঘিরে সুনির্দিষ্ট হুমকি নেই, তবে বাড়ানো হয়েছে নজরদ...

নিউজ ডেস্কঃ আগামী ৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' ...

image

‎রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১, মামলা ২৩

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ...

image

‎পথে ৩ বার ফসকে যান ডেভিড ইমন, নেটওয়ার্ক এড়াতে ব্যবহার ক...

নিউজ ডেস্কঃ পাহাড়তলী এলাকায় যুবদল নেতা মাসুদ চৌধুরীকে প্রক...

image

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৯, উদ্ধার বিদেশি পিস্তল-গুলি

নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...

  • company_logo