ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের প্রত্যন্ত চর মোহনগঞ্জের বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন বিপিএম(বার), পিপিএম।
মঙ্গলবার( ৯ জুলাই) দুপুরে ঢুষমারা থানার মোহনগঞ্জের প্রত্যন্ত চরে বন্যার্ত মানুষের মাঝে পুলিশের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন রংপুর রেঞ্জের রেঞ্জ ডিআইজি (অতিরিক্ত আইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ আব্দুল বাতেন বিপিএম (বার), পিপিএম। এসময় তিনি পুলিশের এই ক্যাম্পে কর্মরত সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং নাগরিকসেবার মান বাড়াতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়াও রেঞ্জ ডিআইজি উলিপুরের বজরা এলাকায় গত ঈদের সময় তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনাস্থল পরিদর্শন করেন ও স্থানীয় নাগরিকদের সাথে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত উপস্থিত ছিলেন- বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ মাহবুবুর রহমান সরকার, কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মমিনুল ইসলাম, চিলমারী থানার অফিসার ইনচার্জ (সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ মোজাম্মেল হক, রাজিবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান ও উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা প্রমুখ।
নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান মডেল থানা ও ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের ৭জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ন...
নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে...
নিউজ ডেস্কঃ দেশের চার জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দি...
নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...

মন্তব্য (০)