• শিক্ষা

পবিপ্রবিতে সার্বজনীন পেনশন প্রত্যাহারের দাবিতে ৭ম দিনে সর্বাত্মক কর্মবিরতি 

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সার্বজনীন পেনশন স্কিম প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে ৭ম দিনে সর্বাত্মক কর্মবিরতি চলছে।  

৯ জুলাই (সোমবার ) বেলা ১১ টায়  ৭ম দিনে অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার দাবিতে  বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি  কৃষি অনুষদের সামনে এবং কর্মকর্তা পরিষদ  ও কর্মচারী ইউনিয়ন  প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে। এ সময় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা তাদের বিভিন্ন দাবির কথা তুলে ধরেন। দাবি আদায় না হাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের এই সর্বাত্মক কর্মবিরতিতে চরম ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থীরা।  স্থবির হয়ে পড়েছে পবিপ্রবির শিক্ষা কার্যক্রম।  শিক্ষার্থীরা দ্রুত এই সমস্যার সমাধানের দাবি জানান।  

কর্মকর্তা পরিষদের  সাধারণ সম্পাদক ডেপুটি রেজিস্ট্রার ওয়াজকুরুনি বলেন, "আমাদের শোষণ করবেন আর আমরা ঘরে বসে থাকব তা হবে না৷ দাবি আদায় না হওয়া পর্যন্ত  আন্দোলন চলবেই। আমারা সফল হবো ইনশাল্লাহ।" 

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান মিয়া বলেন, "আজকে ৯ম দিনের মতো সারা বাংলাদেশে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক কর্মবিরতি চলছে। বিশ্ববিদ্যালয়গুলো এভাবে বন্ধ থাকতে পারে না, আমরা চাই দ্রুত ক্লাস-পরীক্ষায় ফিরে যেতে। তাই শিক্ষকদের দাবি দ্রুত সময়ের মধ্যে মেনে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য অনুরোধ করছি।"

মন্তব্য (০)





image

বগুড়ায় ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ...

বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...

image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

  • company_logo