• শিক্ষা

আন্দোলন কর্মসূচিতে অচল দিনাজপুরের হাজী দানেশ বিশ্ববিদ্যালয়

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারিদের তিনটি পৃথক সংগঠনের সর্বাত্বক আন্দোলন কর্মসূচিতে অচল হয়ে পড়েছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ক্লাশ পরীক্ষা বর্জনের পাশাপাশি নিত্যদিনের কাজকর্ম থেকে বিরত রয়েছেন তারা।     

তিন দফার দাবিতে ক্লাশ পরীক্ষা বর্জনসহ সব ধরনের কার্যক্রম থেকে বিরত রয়েছেন বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষক শিক্ষিকারা। আজ মঙ্গলবার ৯ম দিনের মত ড. মোহাম্মদ কুদরত ই খোদা একাডেমিক ভবন চত্তরে অবস্হান কর্মসূচি পালন করেছেন তারা।  

পেনশন সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য সতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের তিন দফা ধারাবাহিক শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সদস্যরা।  

এদিকে বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের ডাকে সার্বজনীন পেনশন স্কীম বিধিমালা হতে পাবলিক বিশ্ববিদ্যালয় সমুহের অন্তর্ভূক্তি প্রত্যাহার এবং কর্মকর্তাদের জন্য ইউজিসির সুপারিশকৃত অভিন্ন নীতিমালা ১২ দফা সংযোজনের দাবিতে পৃথকভাবে অবস্হান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাড়ে তিনশত কর্মকর্তা।

 এছাড়াও শিক্ষক কর্মকর্তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে পৃথক ভাবে অবস্হান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারিরাও। সব মিলিয়ে তিনটি সংগঠনের কর্মসূচিতে অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম। 

মন্তব্য (০)





image

বগুড়ায় ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ...

বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...

image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

  • company_logo