• খেলাধুলা

সেমিফাইনালে মাঠে নামতে প্রস্তুত মেসি

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে শঙ্কা ছিল লিওনেল মেসিকে নিয়ে। পেরুরু বিপক্ষে ম্যাচেও খেলতে পারেননি এই তারকা। তবে এবার সুখবর দিলেন লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন এই কোচ জানালেন সেমিফাইনালে মাঠে নামতে প্রস্তুতি ইন্টার মায়ামি ফরোয়ার্ড।  

গ্রুপপর্বে চিলির বিপক্ষে ম্যাচে বাম পায়ের ব্যথায় অস্বস্তি বোধ করতে দেখা যায় মেসিকে। পরে পেরুর বিপক্ষে মাঠে দেখা যায়নি তাকে। যদিও কোয়ার্টার-ফাইনালে একুয়েডরের বিপক্ষে পুরো সময় মাঠে ছিলেন আর্জেন্টাইন সুপারস্টার। তবে খুব বেশি পারফরম্যান্স দেখাতে পারেননি। ফিটনেস নিয়েও শঙ্কা ছিল তার।  

তবে সেমিফাইনালে মাঠে নামার আগে স্কালোনি পরিস্কার করে জানিয়ে দিলেন, শঙ্কা নেই মেসিকে নিয়ে। তিনি বলেন, ‘লিও (মেসি) ভালো আছে। সে ভালোভাবে (অনুশীলন) শেষ করেছে। তো আগামীকালের ম্যাচে সে থাকবে। আমরা শান্ত আছি। সে ভালো পর্যায়ে। আমাদের জন্য জরুরি সে। ’

আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে কানাডার মুখোমুখি হবে আর্জেন্টিনা। 

মন্তব্য (০)





image

বিশ্বকাপে হতাশাজনক শুরুর পর যা বললেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ মিশনটা প্রত্যাশিতভাবে শুরু করতে পা...

image

ব্যাটিং ব্যর্থতায় অজিদের ১৩২ রান টার্গেট দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দেখে মনে হচ্ছিল ম্যাচ খেলতে নয়, যেন অস্ট্রে...

image

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিল আর্জেন...

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে কানসাস সিটিতে গ্রুপ জে-র প্র...

image

বাংলাদেশের স্কোয়াডে ফিরলেন সৌম্য

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি...

image

‎ব্রাজিলের হতাশার মধ্যেই কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিল জার...

স্পোর্টস ডেস্ক: মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে ফুটবল বিশ্বকাপ...

  • company_logo