• লিড নিউজ
  • শিক্ষা

শিক্ষকদের কর্মবিরতি, ভোগান্তিতে বেরোবির শিক্ষার্থীরা

  • Lead News
  • শিক্ষা

ফাইল ছবি

রংপুর ব্যুরোঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি)শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতিতে স্থবিরতা নেমে এসেছে,শিক্ষা-কার্যক্রমে।(বেরোবির)একাডেমিক জায়গাগুলোতে সুনসান নীরবতা পালন করছেন।শিক্ষকরা আহ্বান না করায় শিক্ষার্থীরা যাচ্ছে না ক্লাসে,কোনো পরীক্ষা হচ্ছে না,ফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। বুধবার (৩জুলাই) সকালে ৩য় দফায় একাডেমিক ভবনগুলো খুললেও কোনো শিক্ষার্থীকে দেখা যায়নি বিশ্ববিদ্যালয়ে।বেরোবির শ্রেণিকক্ষ ও পরীক্ষা হলরুমগুলো তালাবদ্ধ দেখা গেছে। কর্মচারীদের
উপস্থিতি বেরোবিতে থাকলেও তারা অলস সময় পার করছেন ক্যাম্পাসে।

তথ্য অনুযায়ী সর্বজনীন পেনশনের ‘প্রত্যয় স্কিম’ বাতিলের দাবিতে গত ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। এ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে ক্লাস-পরীক্ষাসহ সবধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

শিক্ষার্থীরা বলেন,ক্লাস-পরীক্ষা না হলে চরম সেশনজটে পড়তে পারে বিশ্ববিদ্যালয়টি। শিক্ষকদের আন্দোলনের কারণে বেরোবির বাস সেবাও বন্ধ করে দিয়েছে।আমরা অনেকে টিউশনি করি শহরে। বাস বন্ধ থাকলে যাতায়াত নগরীতে করতে অনেক টাকা খরচ হচ্ছে।আমরা শহরে যাবো কিভাবে? বেরোবি শিক্ষক সমিতির সভাপতি বিজন মোহন চাকি বলেন, গত ১৩ মার্চ জারিকৃত ‘প্রত্যয় স্কিম’সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তন কার্যকর না হওয়ায় পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বেরোবিতে সব ক্লাস-পরীক্ষা, সমন্বয় সভা, ভর্তি কার্যক্রম ও প্রভোস্ট অফিস বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, যথাযথ কর্তৃপক্ষ যতক্ষণ তিন দফা দাবি মেনে না নিবে, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে শিক্ষকরা সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি পালন করব।

মন্তব্য (০)





image

বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের ১ম অ্যাডহক কমিটি গঠিত

নিউজ ডেস্ক : দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

image

গাঁজা সেবন ইস্যুতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, উত্তপ্ত নজরুল বি...

জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যাল...

image

‎উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন ...

নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষা খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ...

image

‎চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি করে নতুন বিষয়: মা...

নিউজ ডেস্কঃ আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিত...

image

শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ

নিউজ ডেস্কঃ দেশের নতুন প্রজন্মকে মুখস্থনির্ভর পড়াশোনার ...

  • company_logo