• শিক্ষা

পবিপ্রবির ২৪ তম বিশ্ববিদ্যালয় দিবসে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা  

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি)  ২৪ তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। সোমবার (৮ জুলাই) পবিপ্রবিতে দিনব্যাপী ২৪ তম বিশ্ববিদ্যালয় দিবস পালিত হবে। সোমবার (৩০ জুলাই) রাতে  উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত'র অনুমোদনক্রমে রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২৪ তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে  সোমবার (৮ জুলাই) সকাল ১০ টায় পবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয় পতাকা স্তম্ভে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, ১০টা ১৫ মিনিটে একাডেমিক ও প্রশাসনিক ভবনে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুর‍্যালে উপাচার্যের পুষ্পস্তবক অর্পণ, ১০ টা ৩০ মিনিটে একাডেমিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালী, ১০ টা ৪৫ মিনিটে একাডেমিক ভবনের সামনে কেক কাটা এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে। 

মন্তব্য (০)





image

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের ৪ জরুরি নির্দেশনা দিল মাউশি

১

নিউজ ডেস্ক : দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে চারটি জরুরি ...

image

২৬ শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করতে চায় কারিগরি বোর্ড

২

নিউজ ডেস্ক : বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি...

image

‎শিক্ষায় প্রযুক্তির অগ্রগতির সঙ্গে নৈতিকতা নিশ্চিতের আহ্ব...

৩

‎নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন,...

image

‎শিক্ষার মান পরিমাপে ‘বছরভিত্তিক মূল্যায়ন’ পদ্ধতি চালুর স...

৪

‎নিউজ ডেস্কঃ দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার...

image

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবস্থাপনা কমিটি গঠনের কার্যক...

৫

নিউজ ডেস্ক : দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ক...

  • company_logo