• প্রশাসন

২ এপিবিএন এর অভিযানে চুরি হওয়া মোবাইল বিকাশে ভুলক্রমে চলে যাওয়া টাকা উদ্ধার

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি : ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (২এপিবিএন) মুক্তাগাছা ময়মনসিংহ, পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান মহোদয় এর সার্বিক দিক নির্দেশনায় দেশের বিভিন্ন স্থান থেকে মোবাইল হারানো সংক্রান্ত জিডির কপি সংগ্রহ করে ২ এপিবিএন হেডকোয়ার্টার্স এর এলআইসি/সিআইএ শাখার সহায়তায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মেঘলা, বান্দরবানের সাইবার টিম সর্বমোট ৬০ টি মোবাইল ফোন ও  বিকাশে ভুলক্রমে চলে যাওয়া মোট  ২,২৬,৩৬০/-টাকা, একটি হ্যাক হয়ে যাওয়া ফেসবুক একাউন্ট উদ্ধার করে।

উদ্ধার হওয়া মোবাইল,বিকাশের টাকা ও হ্যাক ফেসবুক একাউন্ট আজ ১ জুলাই ২০২৪ তারিখ বান্দরবান হতে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান মহোদয়ের নিকট হতে মালিকগণ গ্রহণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ আমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক (নিঃ) এ এস এম সামছুদ্দিন, অপারেশন শাখার ইনচার্জ এসআই মাইকেল বনিক এবং সাইবার ক্রাইম সেলের ইনচার্জ এএসআই কামরুল হাসান ও এএসআই রবিউল করিম সিকদার এবং ইন্টেলিজেন্স উইং এর ইনচার্জ এএসআই নুর আলমসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

মন্তব্য (০)





image

‎ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৬, মামলা ৫৭ ‎

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে রাজধানীত...

image

৫ আগস্ট ঘিরে সুনির্দিষ্ট হুমকি নেই, তবে বাড়ানো হয়েছে নজরদ...

নিউজ ডেস্কঃ আগামী ৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' ...

image

‎রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১, মামলা ২৩

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ...

image

‎পথে ৩ বার ফসকে যান ডেভিড ইমন, নেটওয়ার্ক এড়াতে ব্যবহার ক...

নিউজ ডেস্কঃ পাহাড়তলী এলাকায় যুবদল নেতা মাসুদ চৌধুরীকে প্রক...

image

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৯, উদ্ধার বিদেশি পিস্তল-গুলি

নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...

  • company_logo