• কূটনৈতিক সংবাদ

বেলগ্রেডে ইসরায়েলি দূতাবাসের বাইরে তীর-ধনুক দিয়ে হামলা!

  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

অনলাইন ডেস্কঃ সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে ইসরায়েলি দূতাবাসের বাইরে তীর-ধনুক দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের গুলিতে এবং হামলাকারী নিহত হয়েছেন।  

আইভিকা ড্যাসিক সাংবাদিকদের বলেন, পুলিশ হামলাকারীকে গুলি করে হত্যা করেছে। হামলাকারী সার্বিয়ান বলে জানা গেছে।

তিনি বলেন, হামলাকারী ওই পুলিশ সদস্যের ঘাড়ে আঘাত করেছিল, এতে তিনি গুরতর জখম হন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করা হয়, সফল অস্ত্রোপচার শেষে তিনি ভালো আছেন, তার অবস্থা আশঙ্কাজনক নয়।

সার্বিয়ান কর্তৃপক্ষ হামলাকারীর নাম মিলোস জুজোভিচ বলছে। যিনি ১৯৯৯ সালে রাজধানী থেকে প্রায় ৩০ মাইল (৪৮ কিমি) দূরে ম্লাদেনোভাক শহরে জন্মগ্রহণ করেছিলেন।  

সার্বিয়ার সম্প্রচারমাধ্যম বি৯২ ড্যাসিককে উদ্ধৃতি দিয়ে বলেছে, হামলাকারী স্থানীয় সময় সকাল ১১টার দিকে ইসরায়েলি দূতাবাসের সামনে একটি ছোট ভবনের কাছে গিয়েছিলেন। সেখানে তিনি জাদুঘর সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। এরপর ওই হামলাকারী ভবনটির দরজা খুলে তীর-ধনুক দিয়ে পুলিশ সদস্যকে আঘাত করেন। তখন ওই পুলিশ সদস্য লোকটিকে লক্ষ্য করে পাল্টা গুলি করেন। এর প্রায় আধ ঘণ্টা পর আততায়ীর মৃত্যু হয়।

মামলাটি বিশেষ প্রসিকিউটরদের তত্ত্বাবধানে নেওয়া হয়েছে এবং সতর্কতামূলক ব্যবস্থা আরো কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার সময় দূতাবাস বন্ধ ছিল এবং তাদের কোনো কর্মী আহত হননি।

মন্তব্য (০)





image

দিল্লির বৈঠক থেকে শান্তির বার্তা, একসঙ্গে কাজ করার অঙ্গীকার

নিউজ ডেস্ক : সাম্প্রতিক সময়ে সীমান্তে বিভিন্ন চ্যালেঞ্জ ও উত্তেজনার ঘটন...

image

ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার

নিউজ ডেস্ক : বাংলাদেশে আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্...

image

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ, সম্মত...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ও রাশিয়া জনশক্তিখাতে সহযোগিতা সম্প্রসারণে ব্যাপকভাবে কাজ করছে। এর অ...

image

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

নিউজ ডেস্ক : ২০২৭ সালের (হিজরি ১৪৪৮) হজের রোডম্যাপ প্রকাশ কর...

image

ভারতে আটক থাকা ৯১ মৎস্যজীবীকে দেশে ফিরিয়ে আনল সরকার

নিউজ ডেস্ক : ভারতে আটক থাকা ৯১ জন মৎস্যজীবীকে দেশে ফিরিয়ে আন...

  • company_logo