• প্রশাসন

কুড়িগ্রামে অনুষ্ঠিত হল পুলিশ ও বার কাউন্সিল প্রীতি ক্রিকেট ম্যাচ

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে পুলিশ ও বার কাউন্সিল প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ জুন) বিকালে মনোমুগ্ধকর পরিবেশে পুলিশ ও বার কাউন্সিল প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। টান টান উত্তেজনা, পুলিশ ও বার কাউন্সিলের দর্শকদের মুহুর্মুহু করতালীর মধ্যে প্রীতির এই ম্যাচ সকলের হৃদয় কাড়ে।

কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো: রুহুল আমীনের সাথে খেলায় অংশ নেন উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান, উলিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মুর্তজা, টিআই এডমিন বানিউল আনাম সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

মনোমুগ্ধকর ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই প্রীতি ম্যাচে বিজয় ছিনিয়ে নেন বার কাউন্সিল হতে অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ। বার কাউন্সিলের পক্ষে খেলায় অংশগ্রহনকারী খেলেয়ারদের শুভেচ্ছা মেডেল পরিয়ে দেন পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, পিপিএম।

অন্যদিকে, জেলা পুলিশের পক্ষে অংশগ্রহণকারী খেলেয়ারদের শুভেচ্ছা মেডেল পরিয়ে দেন বার কাউন্সিলের সভাপতি মোঃ খোরশেদ আলম এবং সেক্রেটারি মোঃ নাজমুল ইসলাম। পুলিশ ও বার কাউন্সিলের উভয়পক্ষ এই প্রীতি ম্যাচ অত্যন্ত আনন্দচিত্তে উপভোগ করেন এবং ওয়ার্ক-লাইফ ব্যালেন্সের জন্য আবারও এরকম খেলা ও প্রীতিম্যাচের আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

‎ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৬, মামলা ৫৭ ‎

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে রাজধানীত...

image

৫ আগস্ট ঘিরে সুনির্দিষ্ট হুমকি নেই, তবে বাড়ানো হয়েছে নজরদ...

নিউজ ডেস্কঃ আগামী ৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' ...

image

‎রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১, মামলা ২৩

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ...

image

‎পথে ৩ বার ফসকে যান ডেভিড ইমন, নেটওয়ার্ক এড়াতে ব্যবহার ক...

নিউজ ডেস্কঃ পাহাড়তলী এলাকায় যুবদল নেতা মাসুদ চৌধুরীকে প্রক...

image

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৯, উদ্ধার বিদেশি পিস্তল-গুলি

নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...

  • company_logo