• শিক্ষা

গলাচিপায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা।

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পটুয়াখালী প্রতিনিধি: সাফল্যে ও ভালো কাজের স্বীকৃতি আত্নবিশ্বাস বাড়িয়ে দেয়। আর এই আত্মবিশ্বাস নিয়ে প্রতিটি মানুষ একদিন স্বপ্ন জয় করতে পারে। সেই লক্ষ্যে পটুয়াখালীর গলাচিপায় ২০২৪ সালের এসএসসি /দাখিল পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। একই সঙ্গে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ছয়টি ক্যাটেগরিতে প্রগতি যুব ইউএনও অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

সোমবার বিকালে গলাচিপা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় প্রগতি যুব ফাউন্ডেশনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেস্ট ও সার্টিফিকেট এবং যুব ইউএনও অ্যাওয়ার্ডের ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।

এ-সময় প্রগতি যুব ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী,  সহকারী সমাজসেবা অফিসার মোঃ সাইফুল ইসলাম সাইউম , মু.খালিদ হোসেন মিলটন। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন প্রগতি যুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তৌফিক হাসান তাজ।

প্রগতি যুব ইউএনও অ্যাওয়ার্ড ২০২৪ এবার ছয়টি ক্যাটেগরির মধ্যে শিক্ষা ক্ষেত্রে অবদান রাখায় সম্মাননা ক্রেস্ট পেয়েছেন অসহায় ছিন্নমূল শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান স্বপ্নপূরন বিদ্যানিকেতনের শিক্ষিকা সুখী আক্তার। মানবকল্যাণে- ধ্রুবতারা থেকে ফারহানা মিশু টুম্পা ও অভিযাত্রিক থেকে মাহমুদুল হাসান।

উদ্যোক্তা ক্যাটেগরিতে গলাচিপা ই-কমার্স এন্ট্রাপ্রেনিউর (জিইই) এর তারান্না তান্নুম লিজা,  ভোজনরসিক এর নাদিরা জাহান হিমু ও পালকি ইভেন্ট এর মেহেদী হাসান জুবায়ের কে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়েছে। এছাড়া সাংবাদিকতায় গলাচিপা সংবাদ এর আরেফিন লিমন, সংস্কৃতিতে চাঁদের হাট নৃত্যকলা একাডেমির শিক্ষিকা সাথী আক্তার ও ক্রীড়া বিষয়ে সাজিদ আব্দুল্লাহ কে সম্মাননা প্রদান করা হয়েছে।

এদিন একই সঙ্গে  প্রগতি যুব ফাউন্ডেশনের উদ্যােগে  এসএসসি / দাখিল পরীক্ষা ২০২৪ গলাচিপা উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে জিপিএ ৫ প্রাপ্ত ৭০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।

মন্তব্য (০)





image

বগুড়ায় ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ...

বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...

image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

  • company_logo