• খেলাধুলা

কোপা আমেরিকা: সকালে মাঠে নামছে ব্রাজিল

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে চলেছে কোস্টারিকা। আগামীকাল সকালে মুখোমুখি হবে দুই দল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ব্রাজিল হলেও ভয় পাচ্ছেন না দলের কোচ গুস্তাভো আলফারো।  

ব্রাজিলের বিপক্ষে অতীত পরিসংখ্যান সুখকর নয় কোস্টারিকার জন্য। তবে গুস্তাভোর মতে ব্রাজিলের বিপক্ষে লড়াই করার জন্য প্রস্তুত তার দল। এছাড়া পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিলও নিজেদের সেরা ফর্মে নেই বলেই মনে করেন গুস্তাভো।  

তিনি বলেন, ‘আমার মনে হচ্ছে কাতার বিশ্বকাপের পর থেকে ধারাবাহিক নয় ব্রাজিল। তিতের বিদায়, সত‍্যিকার অর্থে প্রধান কোচ না রাখার ভুল পেরিয়ে এসেছে। এখন ব্রাজিল যা চায় তার একটা ঠিকঠাক বিন্যাস আছে। এখন তাদের কোচ দরিভাল জুনিয়র, যিনি একজন পরিষ্কার চিন্তার ব‍্যক্তি, যার প্রজেক্ট ও পরিকল্পনা আছে। ’

ব্রাজিলের বিপক্ষে শেষ পাঁচ ম্যাচেই হেরেছে কোস্টারিকা। তবে লড়াই করে ঘুরে দাঁড়াতে দৃঢ় সংকল্পবদ্ধ গুস্তাভো। তিনি বলেন, ‘ব্রাজিলের এগিয়ে থাকাকে সম্মান করি কিন্তু ভয় পাই না। কারো বিপক্ষে খেলতে ভয় পেলে তার বিপক্ষে লড়াই করা যায় না। এগিয়ে থাকা দলের বিপক্ষেও লড়াই করা যায়। প্রথমত প্রয়োজন বিন্যাস। এর পাশাপাশি কী করতে হবে তার ব‍্যাপারে স্পষ্টতা ও যথেষ্ট সংকল্পের প্রয়োজন হবে। সর্বোপরি প্রচুর দৌড়াতে হবে। যদি দুই জন ব্রাজিলিয়ান থাকে সেখানে তিন জন কোস্টারিকানের থাকতে হবে। ’

‘ফুটবল একমাত্র খেলা যেটায় আপনি ম‍্যাচ শুরুর আগে জানবেন না জিতবেন নাকি হারবেন। ’-যোগ করেন তিনি। ময়দানের লড়াইয়ের আগেই হার মানবেন না কোস্টারিকার কোচ গুস্তাভো। আগামীকাল শক্তিশালী দলের বিপক্ষে চোখে চোখ রেখেই লড়াই করার প্রত্যয় জানিয়েছেন তিনি।

মন্তব্য (০)





image

বিশ্বকাপে হতাশাজনক শুরুর পর যা বললেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ মিশনটা প্রত্যাশিতভাবে শুরু করতে পা...

image

ব্যাটিং ব্যর্থতায় অজিদের ১৩২ রান টার্গেট দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দেখে মনে হচ্ছিল ম্যাচ খেলতে নয়, যেন অস্ট্রে...

image

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিল আর্জেন...

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে কানসাস সিটিতে গ্রুপ জে-র প্র...

image

বাংলাদেশের স্কোয়াডে ফিরলেন সৌম্য

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি...

image

‎ব্রাজিলের হতাশার মধ্যেই কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিল জার...

স্পোর্টস ডেস্ক: মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে ফুটবল বিশ্বকাপ...

  • company_logo