• অর্থনীতি

সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে

  • অর্থনীতি

ফাইল ছবি

অর্থনীতি ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৩ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে।

রোববার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৯৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসইর শরীয়াহ সূচক ১১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৫৭ ও ১৮৯৩ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৭৮ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এদিন এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪৯টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ার।

রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- অরিয়ন ইনফিউশন, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সোনালি আঁশ, ইউনিলিভার, লিন্ডে বিডি, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, ফরচুন সু, অরিয়ন ফার্মা ও বিচ হ্যাচারি।

এর আগে এদিন লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ২২ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ১৩ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৪৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৮৮ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ২২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮০৯ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের মধ্যে ১৪টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১১টির এবং অপরিবর্তিত রয়েছে ২টি কোম্পানির শেয়ারের দর।

মন্তব্য (০)





image

‎বাংলাদেশকে ১৫০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে বিশ্বব্যাংক

নিউজ ডেস্কঃ ২০২৬-২৭ অর্থবছরের বাজেট সহায়তা হিসেবে বাংলাদেশকে...

image

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,...

image

দেশে স্বর্ণের দামে বড় লাফ

নিউজ ডেস্ক : দেশের বাজারে টানা ২ দফা কমার পর ফের স্বর্ণের দা...

image

১১ মাসে রাজস্ব আদায় ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক : চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১১ মাসে জাতীয় রাজস্ব বোর...

image

অনলাইনভিত্তিক ওয়ান-স্টপ সেবা চালুর উদ্যোগ জোরদার করছে সরক...

নিউজ ডেস্ক : দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার লাইসেন্সিং ও অ...

  • company_logo