ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ঈদুল আজহা উপলক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার পর সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
তিনি বলেন, ১৭ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপন হয়, এ উপলক্ষ্যে ১৪ থেকে ২১ জুন পর্যন্ত দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল। চিঠি দিয়ে বিষয়টি সংশ্লিষ্টদের জানিয়েছিলাম আমরা। ঈদের ছুটি শেষে আজ থেকে যথারীতি কার্যক্রম শুরু হয়েছে।
হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বেলা ১১টা ৪৫ মিনিটে পণ্যবাহী একটি ট্রাক ভারত থেকে পণ্য নিয়ে হিলি স্থলবন্দরে প্রবেশ করে। এর মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রম শরু হয়। আমরা সব সময় কাঁচা পণ্যগুলো দ্রুত খালাশ করে আমদানিকারকদের সহযোগীতা করে থাকি।
নিউজ ডেস্ক : চলতি অর্থবছরেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাধ...
নিউজ ডেস্কঃ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্ত...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বৈ...
নিউজ ডেস্ক : মৃত সরকারি কর্মচারীর বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী পুনর্বি...
নিউজ ডেস্ক : চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৯ দিনে দেশে প্রবাস...

মন্তব্য (০)