ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ওপর ফের ব্যাপক হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী। এতে গত ২৪ ঘণ্টায় অন্তুত ২ হাজার ইউক্রেনের সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়া।
বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এমনটা দাবি করা হয়েছে। বিবৃতিতে কিয়েভের প্রায় দুই হাজার সৈন্য নিহত হয়েছে দাবি করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেন বাহিনী একাধিক ফ্রন্টে রুশ সেনাবাহিনীকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তারা ‘ভয়ংকরভাবে ব্যর্থ হয়েছে’। এই প্রক্রিয়ায়, গোলাবারুদ এবং জনশক্তিসহ ইউক্রেনীয় সেনাবাহিনীর একটি বিরাট অংশ ক্ষতির সম্মুখীন হয়েছে।
পুরো ঘটনাকে প্রেসিডেন্ট জেলেনস্কির জন্য একটা ‘যন্ত্রণাদায়ক পরাজয়’ বলেও উল্লেখ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
তবে এ বিষয়ে কিয়েভের পক্ষ থেকে তাতক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নিউজ ডেস্ক : পাশ্চাত্যে ইরানকে সাধারণত একটি ইহুদি-বিদ্বেষী র...
নিউজ ডেস্ক : আমেরিকান স্বপ্ন বা আমেরিকান ড্রিম পূরণের চিরাচর...
নিউজ ডেস্ক : ১৯৬৩ সালের মার্চে পাকিস্তান একটি বিরল সিদ্ধান্ত...
নিউজ ডেস্ক : আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় একটি অবৈধ সোনার খনি ধ...
নিউজ ডেস্ক : গরুর দাম যে কোটি কোটি টাকা হতে পারে, তা হয়তো অন...

মন্তব্য (০)