• তথ্য ও প্রযুক্তি

সামাজিক মাধ্যমে প্রকৃতির ছবি পোস্ট করে বিজয়ী হলেন ওরা পাঁচজন

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে অনলাইন প্লাটফর্মে আয়োজিত শীতকালীন ছবি তোলা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও গাছের চারা বিতরণ করা হয়েছে। 

শনিবার (১৫ জুন) সকালে উপজেলার ভাদার্ত্তী গ্রাম সংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীরে প্রতিযোগিতায় বিজয়ীদের কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।

স্থানীয় মদিনা ফার্নিচারের সহযোগিতায় শীতকালীন ফটো কনটেস্টের আয়োজন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ "দৃষ্টিনন্দন কালীগঞ্জ"। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাব।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান।

দৃষ্টিনন্দন কালীগঞ্জ গ্রুপের প্রধান পৃষ্ঠপোষক নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদিনা ফার্নিচারের স্বত্বাধিকারী রাসেল মিয়া।

শীতকালীন ছবি তোলা প্রতিযোগিতায় প্রকৃতির ছবি নিজের মোবাইলে ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে প্রথম স্থান অধিকার করেন মো. হাসিব খান, দ্বিতীয় স্থান অর্জন করেন মো. ইউসুফ আলী ও তৃতীয স্থান অর্জন করেন ইলিয়াস আহমেদ তন্ময়। এছাড়াও প্রতিযোগিতায় বেস্ট ফটোগ্রাফার হিসেবে তপু রায়হান এবং গ্রুপের সর্বোচ্চ পোস্টকারী হিসেবে এস. পি সুমন পুরস্কৃত করা হয়।

এ সময় দৃষ্টিনন্দন কালীগঞ্জ গ্রুপের এডমিন প্যানেলের সাব্বির আহমেদ, অনিক সরকার,  আহমেদ মোকাররম, গ্রুপটির ফ্যান-ফলোয়ার, গণমাধ্যম কর্মীসহ অনারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের পথে টেসলা

১

তথ্য প্রযুক্তি ডেস্ক:  প্রত্যাশিত সাড়া না পাওয়ায় বৈদ্যুতিক পিকআপ ট্...

image

হোয়াটসঅ্যাপেই তৈরি করুন নিজের ছবি দিয়ে পছন্দের স্টিকার, ব...

২

তথ্য প্রযুক্তি ডেস্ক : চ্যাটিংয়ের অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত কর...

image

‎ফোন বদলালেও হারাবে না পরিচিতদের নম্বর, কনট্যাক্টস স্থানা...

৩

তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্মার্টফোন পরিবর্তনের সময় পুরোনো ফোনে স...

image

ব্লুটুথে বড় পরিবর্তন, ডেটা আদান-প্রদানের গতি বাড়ছে প্রায় ...

৪

তথ্য প্রযুক্তি ডেস্ক : ওয়্যারলেস প্রযুক্তির জগতে নতুন সংযোজন আনছে ব্লুটু...

image

ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, কর্মী খুঁজছে প্রতিষ্ঠান

৫

তথ্য প্রযুক্তি ডেস্ক : সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখবেন, খুঁজে বের করবেন...

  • company_logo