ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিম এশিয়ার দেশ ইয়েমেনে নৌকাডুবে অন্তত ৩৮ জন অভিবাসীর প্রাণহাণি হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন ১০০ জন যাত্রী। স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
ইয়েমেনের রুদুম জেলার পরিচালক হাদি আল-খুরমা রয়টার্সকে বলেন, হর্ন অফ আফ্রিকা থেকে ইয়েমেনের বন্দর শহর এডেনে একটি নৌকা যাচ্ছিল। এডেনের পূর্বে শাবওয়া গভর্নরেটের তীরে পৌঁছানোর আগেই নৌকাটি ডুবে যায়।
স্থানীয়রা জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ চলছে।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত জিবুতি, ইরিত্রিয়া, ইথিওপিয়া এবং সোমালিয়া দেশসমূহ নিয়ে হর্ন অফ আফ্রিকা গঠিত। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত বছর হর্ন অফ আফ্রিকা থেকে ৯৭ হাজার অভিবাসী ইয়েমেনে পারি জমিয়েছে।
নিউজ ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক...
নিউজ ডেস্ক : বকেয়া পাওনা শোধ না করায় তুরস্কের ইস্তাম্বুল বিম...
নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণ...
নিউজ ডেস্কঃ জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ...

মন্তব্য (০)