• তথ্য ও প্রযুক্তি

এসি বিস্ফোরণ এড়াতে করনীয়

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্কঃ এখনো তীব্র তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ। স্বস্তির বৃষ্টি কিছুটা স্বস্তি এনে দিলেও রোদের তেজে আবারও আগের মতোই অবস্থা। এসময় এসি ব্যবহার করছেন কমবেশি সবাই। সারাক্ষণ এসি ব্যবহার করে নানান সমস্যা দেখে দিচ্ছে। এমনকি গরমে এসি বিস্ফোরণের ঘটনাও ঘটছে।

এয়ার কন্ডিশনার বিস্ফোরণের ঘটনা একাধিক কারণে ঘটতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মেকানিক্যাল ফেলিওর বা ইলেক্ট্রিক্যাল ফেলিওরের কারণেও এসি বিস্ফোরণ হয়। এর পাশাপাশি একাধিক ফ্যাক্টর রয়েছে এই ঘটনার। কারণ যাই হোক, বাড়িতে এসি থাকলে এবং তা নিয়মিত চালালে। এসির যত্ন নিতে হবে। এর জন্য এসি সম্পর্কিত কিছু কাজ করতে হবে। তাহলেও এ রকম বিপদ হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যাবে।

>> এয়ার কন্ডিশনারের এয়ার ফিল্টার নিয়মিত পরিবর্তন করুন। নোংরা হয়ে যাওয়া এয়ার ফিল্টার এয়ার ফ্লোতে বাধার সৃষ্টি করে। তাই তা নিয়ম করে পরিষ্কার করা উচিত।

>> এর পাশাপাশি এসির আউটডোর ইউনিটও নির্দিষ্ট দিন অন্তর পরিষ্কার করা উচিত। যাতে ময়লা না জমতে পারে। এসির আশপাশে কিছু রাখবেন না।

>> এসির এয়ারফ্লো যাতে বাধাহীনভাবে হতে পারে, সেদিকে নজর রাখা উচিত।

>> এসির প্ল্যাগের সঙ্গে কখনও এক্সটেনশন কর্ড ব্যবহার করবেন না। এয়ার কন্ডিশনারে লোড থাকে অনেক বেশি। এক্সটেনশন কর্ড সব সময় এই লোড বহনে সক্ষম হয় না।

>> পাশাপাশি বছরে অন্তত দুবার এসি সার্ভিসিং করিয়ে নিতে পারেন। টেকশিয়ানের হাতে আপনার এসি কোনো সমস্যা থাকলে তা দূর হয়ে যাবে।

মন্তব্য (০)





image

এআই দিয়ে তৈরি ছবি-ভিডিওর ওয়াটারমার্ক সরানোর সুযোগ দিচ্ছে ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি, ভিডিও এব...

image

‎১১০ দেশের আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কতা

নিউজ ডেস্কঃ বিশ্বের ১১০টি দেশের আইফোন ব্যবহারকারীদের নত...

image

‎হঠাৎ দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটে ধীরগতি

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার ...

image

এবার ছবি, ভিডিও ও অডিও থেকে বন্ধ করা যাবে জেমিনি ওয়াটারমার্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি,...

image

কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন অ্যাপ আনল ফেসবুক

তথ্য প্রযুক্তি ডেস্ক : কনটেন্ট নির্মাতাদের কাজ আরও সহজ করতে নতুন অ্যাপ চ...

  • company_logo