ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ( ৯ জুন) সকালে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে
সভায় আগামী ঈদুল আযহার কুরবানী পশুর চামড়া বিক্রয়ের সঠিক মূল্য নির্ধারণ, কুরবানী পশুর বর্জ্য অপসারণ, ঈদ উপলক্ষে যানবাহনে বাড়তি ভাড়া নেওয়া, মাদক এবং সড়ক দুর্ঘটনা সম্পর্কিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের জন্য বিভিন্ন পদক্ষেপ কার্যকর করা হবে জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোর্শেদে আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকী, জেলা এনএসআই এর উপ-পরিচালক তৈয়বুল মাওলা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আহমেদ, জেলা আনসার কমান্ডার নাদিরা ইয়াসমিন, ফরিদপুর সদর উপজেলা পরিষদের শামসুল আলম চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোঃ শাহজাহান
সহ সকল উপজেলা পরিষদের চেয়ারম্যানরা, সকল উপজেলা নির্বাহী অফিসার এবং জন প্রতিনিধি বৃন্দরা।
নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান মডেল থানা ও ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের ৭জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ন...
নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে...
নিউজ ডেস্কঃ দেশের চার জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দি...
নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...

মন্তব্য (০)